1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই
শিরোনাম :
মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে  শাটডাউন কর্মসূচি পালিত 

  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩০৮ Time View
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে  শাটডাউন কর্মসূচি পালিত
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ‌ শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে ।
প্রচলিত  সমন্বিত একাডেমিক ও পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে  প্রতিবাদে উক্ত কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি  তুলে ধরেন।
আজ সোমবার সকাল ১১:২০  মিনিটে
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে উক্ত
কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত কর্মসূচিতে ‌ বক্তব্য রাখেন  সিভিল ইঞ্জিনিয়ারিং এর  তৃতীয় বর্ষের ছাত্র আমানুল্লাহ খান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম, দ্বিতীয় বর্ষের ছাত্র দ্বীপরাজ কুন্ডু,
সিভিল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র তানভীর আহমেদ। এ সময়ে ‌ প্রতিষ্ঠানের ‌অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন ” ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার নামে প্রহসন চলছে। শিক্ষার্থীদের সিলেবাস বহির্ভূত প্রশ্ন করা হয়। সেমিস্টার চলমান সময় অনেক ক্ষেত্রেই রেজাল্ট পাবলিশ করা হয় যার ফলে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
আমাদের দাবিগুলো মেনে নেওয়ার মাধ্যমে পরীক্ষার স্বচ্ছতা, মনোনয়ন ও শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ করা সম্ভব। আমাদের প্রিয় সহপাঠী ধ্রুবজিত কর্মকারের মর্মান্তিক আত্মত্যাগ যেন আর কোনো শিক্ষার্থী জীবনে পুনরাবৃত্তি না ঘটে। কম্বাইন সিস্টেম বাতিল হওয়া না পর্যন্ত ময়মনসিংহ, বরিশাল ও ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শাটডাউন কর্মসূচি (ডিপার্টমেন্ট ভিত্তিক) অব্যাহত থাকবে।” উল্লেখ্য প্রতিবাদ কর্মসূচি শেষে ইঞ্জিনিয়ারিং কলেজের সকল ডিপার্টমেন্ট তালাবদ্ধ কারা হয়। তবে প্রশাসনিক ভবন খোলা রয়েছে এবং প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় তারা ৯ দফা দাবি ‌ প্রস্তাবনা করেন। এবং অবিলম্বে তার কার্যকর করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। অন্যথায় তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেন।
দাবিগুলো হলো
১।স্ব স্ব প্রতিষ্ঠানের স্ব স্ব বিভাগের জন্য আলাদা পরীক্ষা কমিটি প্রণয়ন করতে হবে।
২। উক্ত কমিটি ৪ সদস্য বিশিষ্ট হতে হবে এবং সকল সদস্যকে  অবশ্যই বিভাগীয় হতে হবে।
৩। পরীক্ষার সময়সূচী স্ব-স্ব প্রতিষ্ঠানের আলাদা হতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানের পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৪ সপ্তাহ শ্রেণী কার্যক্রম যথাযথ ভাবে সম্পন্ন হওয়ার পর, অতিরিক্ত ১৪ দিন প্রস্তুতিমূলক ছুটি রেখে পরীক্ষা কার্যক্রম শুরু করতে হবে। তাত্ত্বিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এক সপ্তাহের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে।
৪। প্রশ্নপত্রকর্তা ও উত্তরপত্র মূল্যায়নকারী স্ব স্ব প্রতিষ্ঠান  হতে দুজনকে নিযুক্ত করতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে পর্যাপ্ত শিক্ষক প্রয়োজন যা কারিগরি অধিদপ্তরকে নিশ্চিত করতে হবে।
৫। প্রশ্নের মান ও স্বচ্ছতা পরীক্ষা কমিটি নিশ্চিত করতে হবে।
৬। স্ব স্ব কোর্স শিক্ষককে যথাসময়ের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে এবং প্রশ্ন পত্রের পরিসর পাঠদানের সীমার মধ্যে থাকতে হবে।
৭।প্রশ্নের মডারেশন পরীক্ষা কমিটি নিশ্চিত করতে হবে।
৮।ট্যাবুলেশন ও পরীক্ষার ফলাফল প্রকাশ স্ব স্ব  প্রতিষ্ঠানের যারা কমিটিতে থাকবেন তাদের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে।
৯। রিটেক ও ইমপ্রুভমেন্ট পরীক্ষা পদ্ধতি সহজীকরণ করতে হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati