1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সালাউদ্দিন মোল্লা নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু সাব্বির শেখ ও তামিম মাতুব্বর। ফরিদপুরে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড ফরিদপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন। ফরিদপুরে মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরের পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরের দোকান ঘরের ভাড়ার টাকা চাওয়ায়, চাদাবাজির মামলা। মুমূর্ষু রোগীকে চিকিৎসক-নার্সদের ৫ ব্যাগ রক্তদান, মানবতার অনন্য দৃষ্টান্ত ভাঙ্গায় মানব কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ফরিদপুরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ রোগী ভর্তি, এক নারীর মৃত্যু
শিরোনাম :

প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা ক্ষোভ ঝাড়লেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকাণ্ড নিয়ে

  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩৭৩ Time View

প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা ক্ষোভ ঝাড়লেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকাণ্ড নিয়ে

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরে স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাথে ফরিদপুর জেলা স্বাস্থ্য দপ্তরের মতবিনিময় সভায় ব্যাপক ক্ষোভ ঝাড়লেন পরিবেশ অধিদপ্তর নিয়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক গণ। তারা এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কর্মকান্ড নিয়ে ব্যাপক সমালোচনা করেন। তারা বলেন, হাসপাতালের কিংবা প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের জন্য আবেদন করলে পরিবেশ দপ্তর ব্যাপকভাবে নাজেহাল করে। টেবিলের নিচের ব্যবসায় তারা এতটাই পটু সেটুকু সম্পূর্ণ না হলে কোন কাজই তারা সঠিকভাবে করেন না। ‌এজন্য তারা ফরিদপুরের সিভিল সার্জনকে পরিবেশ অধিদপ্তরকে তার সঙ্গে নিয়ে কাজ করার অনুরোধ করেন।

এসময় কয়েক জন মালিক তাদের বক্তব্যে বলেন, আমাদের সব কাগজপত্র ঠিক থাকার পরও পরিবেশ অধিদপ্তরে ঘুরতে ঘুরতে আমাদের পায়ের তলার স্যান্ডেল ক্ষয় হয়ে যায়। তারা টাকা পয়সা ছাড়া কোনোভাবে কোন কাজ করতে চান না। ‌আর এ ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তারা খুশি না হন ততক্ষণ পর্যন্ত তারা নানা ধরনের বিভিন্ন সমস্যা এনে হাজির করেন। আর এভাবেই আটকা পড়ে থাকে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স। ‌নবায়ন করতে গেলেও একই ধরনের সমস্যায় পড়তে হয় বলে তারা সভায় জানান।

বুধবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এর মালিক গণের এই সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আল-আমিন সারোয়ারের সঞ্চালনায় এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ্ মোহাম্মদ বদরুদ্দোজা, ডাঃ এস. এম ইফতেখার আজাদ, ডাঃ নাজমুল হাসান, ডাঃ হাফিজুর রহমান, ডাঃ মামুন হাসান, ডাঃ মোঃ নিয়াজ মোস্তাফি চৌধুরী, ডাঃ মোঃ শাহিনুল ইসলাম, ডাঃ জয়দেব কুমার সরকার, ডাঃ মোঃ মমিনুর রহমান সরকার, আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আওলাদ হোসেন বাবর, মুন ডায়গনিস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলাউল হোসেন তনু, নুর ডায়গনিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ দুলাল সহ ফরিদপুরের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এর মালিক গণ।

অনুষ্ঠানের শুরুতে বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন ফরম এর উপরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের চিকিৎসা প্রযুক্তিবিদ (ল্যাব) আশিকুজ্জামান সুজন।

অনুষ্ঠানের শেষে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা একত্রে বসে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati