1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর সদরে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ সাংবাদিকের বিরুদ্ধে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলকে মন্ত্রী করার জোর দাবি এলাকাবাসীর। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের মিলাদ ও দোয়া মাহফিল ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা কমিটি গঠিত ফরিদপুরে পদ্মার তীব্র ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং শুরু ​ফরিদপুরে ‘মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশন’-এর জেলা কার্যালয় উদ্বোধন ও নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ছয় বছরের শিশুকে ধ/র্ষ/ণচেষ্টার দায়ে প্রতিবেশী বৃদ্ধের সাত বছরের কারাদণ্ড ফরিদপুর পৌরসভায় দরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ ও বিদ্যালয়ে পানির উপকরণ বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ
শিরোনাম :

বাংলাদেশের জুনিয়র গ্রেডের শিক্ষার্থী আনান মুস্তাফিজ কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে

  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৩ Time View

বাংলাদেশের জুনিয়র গ্রেডের শিক্ষার্থী আনান মুস্তাফিজ কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে

বিশেষ প্রতিনিধি:
রয়্যাল কমনওয়েলথ সোসাইটি থেকে পাঠানো চিঠিতে আনানকে তার এই আন্তর্জাতিক স্বীকৃতির কথা জানিয়েছে। আনান মুস্তাফিজ রাজধানীর একটি ইংরেজি মাধ্যম স্কুলের স্ট্যান্ডার্ড ফাইভের শিক্ষার্থী।
‘দ্য সিক্রেট ডোর টু আ চাইল্ডস পারফেক্ট ওয়ার্ল্ড’ শিরোনামে আনানের লেখাটি ছিল এক শিশুর কল্পনার সুন্দর এক পৃথিবী, যেখানে সব শিশু নিরাপদ ও আনন্দময় শৈশব অতিবাহিত করে। শেখার সুযোগ পায় স্বাধীনভাবে এবং শিক্ষকদের আদর স্নেহে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও শিশুর জন্য নিরাপত্তাহীনতার সাথে সঙ্গতিপূর্ণ নয় আনানের স্বপ্নের জগৎ। সে চায় নিরাপত্তা, মানবতায় পূর্ণ শৈশব।
আনান তার লেখা শেষ করে এই বলে, সে যখন আবার বাস্তবে বর্তমান সময়ে নিজ পড়ার টেবিলে ফিরে আসে তখন সব কিছুই ছিল স্বাভাবিক। কিন্তু হাতের মুঠিতে ঠিকই রয়ে যায় কল্পনার রাজ্যের ছোট্ট মেয়ে তৃমার দেয়া গাছের বীজটি। যে বীজ থেকে জন্ম নিবে ‘আশা বৃক্ষ’।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় আর্ট নিউজকে আনান জানায় সে দারুণ খুশি। এবারের গোল্ড অ্যাওয়ার্ড প্রাপ্তি আগামী বছর আরও ভালো করতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আর্ট নিউজকে আনান জানায়, ‘গত মে মাসে স্টান্ডার্ড ফোর-এ পড়ার সময়ই সে রচনাটি পাঠিয়েছিল। রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ই-মেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গোল্ড অ্যাওয়ার্ড পাওয়ার কথা জানিয়েছে। চিঠির সাথে তারা সনদের ডিজিটাল কপিও পাঠিয়েছে’।
কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা বিশ্বের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক প্রতিযোগিতা। ১৮৮৩ সাল থেকে রয়্যাল কমনওয়েলথ সোসাইটি স্কুল শিক্ষার্থীদের জন্য প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করছে। চলতি বছর কমনওয়েলথের ৫৬টি সদস্য দেশের ৫৩ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র গ্রুপে অংশ নেয়। এটি গত বছরের চেয়ে ৫৩ শতাংশ বেশি।
উল্লেখ্য, ২০২৩ সালে ১৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত স্মার্ট চিলড্রেন কার্নিভালের ক্যুইজ প্রতিযোগিতায় আনান মুস্তাফিজ প্রথম হয়। আনান ‘টক উইথ আনান’ শিরোনামে দেশ-বিদেশের সেলিব্রেটিদের নিয়ে টক শো’র উপস্থাপক, যা তার ইউটিউব চ্যানেল মুগলি’স ওয়ার্ল্ড-এ প্রচারিত হয়। এছাড়াও সে নিয়মিত গল্প লিখে থাকে।
আনান মুস্তাফিজের বাবা রহমান মুস্তাফিজ সিনিয়র সাংবাদিক এবং মা কাজী তামান্না আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক, একই সাথে তিনি সিনিয়র সংবাদ উপস্থাপক ও চিত্রশিল্পী।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati