1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে ফরিদপুরে শুরু হয়েছে ভোট গ্রহণ

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ Time View

বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে ফরিদপুরে শুরু হয়েছে ভোট গ্রহণ

বিশেষ প্রতিনিধি:

এয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ফরিদপুরের ৪টি সংসদীয় আসনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে আসতে শুরু করেছেন ভোটাররা। নারী ভোটারদের উপস্থিতি সকাল থেকেই ছিল লক্ষ্যণীয়।

এদিকে ফরিদপুর-১ আসনের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর সিনিয়র মাদরাসা কেন্দ্রে গভীর রাতে একটি ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লার প্রবেশকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি‌ হয়। পরে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে মাংস বিক্রির দোকানে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা একটি টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ডুমাইন সরকারি প্রাথমিক বালক বিদ্যালয় ভোটকেন্দ্রের একশো গজ দুরে অবস্থিত ওই দোকানের মাংস কাটার কাঠের গুড়ির উপর বোমা সদৃশ ওই বস্তুটি পাওয়া গেছে।

অন্যদিকে রাতে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুর রহমান জিকো নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

এদিকে ফরিদপুরের হেভিওয়েট প্রার্থীরা তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। সকাল আটটায় নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ২ আসনের বিএনপি’র প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। ফরিদপুর ৪ আসনের বিএনপির প্রার্থী ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সকাল ৯টায় ভোট দিয়েছেন সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল স্কুলে। ফরিদপুর ৩ আসনের বিএনপির প্রার্থী ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ সকাল সাড়ে আটটায় সরকারি রাজেন্দ্র কলেজে ভোট দিয়েছেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর ২ আসনের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন গত রাতে থেকে জামায়াত জোটের লোকেরা গ্রামে গ্রামে ঘুরে নগদ অর্থের প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে এবং অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। একইসাথে নগরকান্দা-সালথার কিছু কিছু কেন্দ্র দখলের চেষ্টা তারা চালয়েছে।

ফরিদপুরে এবার ৬৫৭টি ভোটকেন্দ্রে ১৭ লাখ ৭১ হাজার ৯২২ জন ভোটার নির্বাচনে ভোট দেবেন। নির্বাচনে ফরিদপুরের চারটি আসনে জামায়াত ও বিএনপির প্রার্থীসহ মোট ২৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati