1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ চরভদ্রাসনে নজরুল বৎসর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। শোক সংবাদ:  পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া নিবাসী অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক দলিল‌উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন ফরিদপুরে বৃক্ষের চারা বিতরণ ও তালবীজ রোপন করা হয়েছে চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক, মাদক মামলায় ৬ মাসের সাজা বোয়ালমারীতে ইটের রাস্তায় সাড়ে তিন দশকে সংস্কারের ছুৃয়া লাগেনি শত শত শিশু শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি ফরিদপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ফরিদপুর শহরের শত বছরের পুরাতন মন্দির থেকে কষ্টি পাথরের কালী মূর্তি সহ ৮ দেব-দেবীর মূর্তি এবং ১০ ভরি স্বর্ণালংকার চুরি ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত
শিরোনাম :

ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন শালদুধ ও মায়ের বুকের দুধের বিকল্প নেই

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৪৭ Time View

ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন
শালদুধ ও মায়ের বুকের দুধের বিকল্প নেই

বিশেষ প্রতিনিধি:

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের চত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির সূচনা হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয়, ফরিদপুরের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, নার্স এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটক থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় বক্তারা নবজাতকের সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধে মাতৃদুগ্ধের অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, শিশুর জন্মের এক ঘণ্টার মধ্যে শালদুধ খাওয়ানো অত্যন্ত জরুরি। এটি শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তারা আরও জানান, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে; এ সময় অন্য কোনো খাবার, এমনকি পানিও দেওয়া উচিত নয়।
আলোচনায় আরও বলা হয়, মায়ের বুকের দুধ শিশুর শারীরিক বৃদ্ধি, মেধার বিকাশ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এটি মায়েদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতেও সহায়ক। বক্তারা গুঁড়ো দুধ ও কৌটাজাত বিকল্প শিশু খাদ্যের ক্ষতিকর দিক তুলে ধরে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে সপ্তাহব্যাপী মায়েদের জন্য বিশেষ কাউন্সেলিং, সচেতনতামূলক কার্যক্রম এবং লিফলেট বিতরণ অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati