1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক, মাদক মামলায় ৬ মাসের সাজা বোয়ালমারীতে ইটের রাস্তায় সাড়ে তিন দশকে সংস্কারের ছুৃয়া লাগেনি শত শত শিশু শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি ফরিদপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ফরিদপুর শহরের শত বছরের পুরাতন মন্দির থেকে কষ্টি পাথরের কালী মূর্তি সহ ৮ দেব-দেবীর মূর্তি এবং ১০ ভরি স্বর্ণালংকার চুরি ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা
শিরোনাম :

চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক, মাদক মামলায় ৬ মাসের সাজা

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ Time View

চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক, মাদক মামলায় ৬ মাসের সাজা

চরভদ্রাসন প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে পৃথক অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ চাপ্পা বেগম (৫৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সময়ে মাদকবিরোধী মোবাইল কোর্টে মানিক মোল্যা (২৬) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সি এম বি ঘাট এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চরভদ্রাসনের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের প্রসিকিউশন শাখার তথ্যমতে, রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে চরভদ্রাসন থানাধীন চর হাজীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালানো হয়। পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চাপ্পা বেগমকে আটক করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, চর হাজীগঞ্জ বাজারের একটি ভাড়াটিয়া স্থাপনায় অবস্থানকালে চাপ্পা বেগমের কাছ থেকে নীল রঙের জিপারযুক্ত একটি পলিথিন প্যাকেটে থাকা ১০৫ পিস মেথামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১০ দশমিক ৫ গ্রাম বলে নথিতে উল্লেখ রয়েছে।

অভিযান ও মামলার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। আটক নারীকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ফরিদপুরে সোপর্দ করার প্রক্রিয়া নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী চরভদ্রাসন থানায় মামলা দায়েরের বিষয়টিও নথিতে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, চরভদ্রাসন উপজেলার পেছনের এলাকায় মাদকবিরোধী অভিযানে আফছার মোল্যার ছেলে মানিক মোল্যা (২৬)-কে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ পরিচালিত মোবাইল কোর্টে তাকে ছয় মাসের কারাদণ্ড সাথে একশত টাকা জরিমানা করা হয়।

এদিকে, ফরিদপুরের সিএনবি ঘাট এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চরভদ্রাসনের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসআই মোজাম্মেল হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চরভদ্রাসন উপজেলার মুন্সীর চর (চর শালেপুর মধ্য) এলাকার ছোরমান খাঁর ছেলে আজিজ খাঁ (৫৫) ও ইব্রাহিম খাঁ (৫৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চরভদ্রাসন থানায় মামলা নং-০৩, তারিখ ১৪ আগস্ট ২০২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(৩), ১০, ১১ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিএনবি ঘাট এলাকা থেকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati