1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শিরোনাম :

কিউইদের ৭ উইকেটে হারাল বাংলাদেশ

  • Update Time : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯১৮ Time View

প্রথমে বল হাতে দাপট দেখালেন টাইগাররা। অতিথি নিউজিল্যান্ডকে সর্বনিম্ন ৬০ রানের দলীয় স্কোরে গুটিয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এতেই জয়টা অর্ধেক নিশ্চিত হয়ে যায়। জয় ছিনিয়ে নেওয়ার বাকি কাজ সারলেন ব্যাটসম্যানরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়টা এতোদিন অধরাই ছিল। এবার সেই জয় খরা কাটল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এবং সেটা ৩০ বল হাতে রেখেই। টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে এটাই টাইগারদের প্রথম জয়।

দুরন্ত এ জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

মিরপুরের মন্থর উইকেটে ব্যাটিংয়ের শুরুটা বাজে ছিল টাইগারদের। দলীয় ১ রানে ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও দলীয় ৭ রানে আউট হন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস।

পরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২৫ রানের দাপুটে ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন। মুশফিকুর রহিম (১৬*) ও ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ (১৪*) দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে তবেই মাঠ ছাড়েন। ১৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য টপকে ৬২ রান তুলে ফেলে টাইগাররা।

নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আজাজ প্যাটেল, কোল ম্যাককনকি ও রাচিন রবীন্দ্র।

ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে মাত্র ৬০ রানের পুঁজি গড়ে লজ্জায় ডুবে কিউইরা। দলীয় ৯ রানে ৪ উইকেট খুইয়ে মহাবিপদে পড়ে যায় সফরকারীরা। অতিথি দলের হয়ে সমান ১৮ রান করে সংগ্রহ করেন টম লাথাম ও হেনরি নিকোলস। বাকিরা কেউ পাঁচ রানের বেশি কেউ তুলতে পারেননি।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। দুটি করে উইকেট নেন ম্যাচসেরা সাকিব আল হাসান, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

তার আগে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড।

সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে শুক্রবার, ৩ সেপ্টেম্বর। ভেন্যু সেই একই। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati