1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শিরোনাম :

ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, আসামি পলাতক

  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৫২৬ Time View

ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, আসামি পলাতক

শহর প্রতিনিধিঃ

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ১৪ বছর বয়সী নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে অভিযুক্ত মোঃ কোরবান (৩৫) নামের এক চায়ের দোকানদারের বিরুদ্ধে।

এ নিয়ে এলাকাবাসী ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কোরবান ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের নুরুল হকের ছেলে।

গতকাল (১৯ আগস্ট) সোমবার সকাল ৯ টার দিকে হাট গোবিন্দপুর বাজার সংলগ্ন এ ঘটনা ঘটে।

ঘটানরদিনই বেলা ১১ টার দিকে
শিক্ষার্থীর পিতা মোঃ হাসেম বাদী হয়ে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগে কোরবানের বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকেই আসামি কোরবান পলাতক রয়েছেন।

এলাকাবাসী, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৯ ম শ্রেণীর শিক্ষার্থী খুরশিদা আক্তার খুশি প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে হাট গোবিন্দপুর বাজারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ভাবনের পাশে টিউবওয়েলে পানি খাইতে যায়। অভিযুক্ত কোরবান হাট গোবিন্দপুর বাজারে চায়ের দোকানদারী করে। মেয়েটিকে আসতে দেখেই দোকানের পানি আনার ভান করে একই টিউবওয়েলে কোরবান গিয়ে তার পথ অবরুদ্ধ করে দাঁড়ায় এবং শিক্ষার্থীকে অশ্লীল প্রস্তাব দিলে সে রাজি না হলে,
তার হাত ধরে জোরপূর্বক ভবনের পিছনে নির্জন জায়গায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখন ওই কিশোরী চিৎকার করতে থাকে। পরে গলা টিপে ধরে ভয় ভিতি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ধর্ষণ করার চেষ্টা চালায়। সোর চিৎকার শুনে বাজারের লোকজন এগিয়ে আসতেই কোরবান দৌড়ে পলায়।

স্কুলের একাধিক শিক্ষক জানান, কোরবান এর আগেও এক ছাত্রীর সঙ্গে অপকর্ম করে ধরা পড়ে। সেই মামলায় তিনি জেল খেটে এখন তিনি জামিনে আছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন দাশ জানান, গতকাল ৯ টার দিকে ঐ শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আমি জানতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি এজাহার দায়েরের প্রস্তুতি করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে এসেছি। আজ সকালে স্কুলের শিক্ষার্থীরা অভিযুক্ত কোরবানের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ করে বিচারের জন্য আসে। পরে উত্তেজিত শিক্ষার্থী ও এলাকাবাসীরা
দ্রুত কোরবানের বিরুদ্ধে উপযুক্ত বিচারের ব্যবস্থা নেওয়ার জন্য বিক্ষোভ মিছিল করে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati