1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

ফরিদপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩৫৪ Time View

ফরিদপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের
প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

শহর প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ব্যবসায়ী একেএম ওবায়দুল বারী দিপুর খার বিরুদ্ধে প্রতিপক্ষ রিশাদ বেগ ও তার লোকজন অপপ্রচার চালাচ্ছে দাবী করে সাংবাদিক সম্মেলন করেছেন ওই ব্যবসায়ী। এসময় রিশাদ বেগের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনারও অভিযোগ তোলেন তিনি।
বুধবার দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামটে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ওই ব্যবসায়ী।
লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘ দিন ধরে রিশাদ বেগ চরভদ্রাসনের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্লার ছত্রছায়ায় অবৈধ বালু ব্যবসা করে আসছেন। সম্প্রতি তিনি আমার ভাড়া নেয়া একটি জায়গা দখল করে বালুর চাতাল তৈরির চেষ্টা করেন। এ ব্যাপারে বাধাঁ দিলে রিশাদ বেগ ও তার ভাই এবং ভাতিজা আমাদের অকথ্য ভাষায় গালাগাল করে। এক পর্যায়ে আমাদের ওপর হামলা চালাতে উদ্ধত হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাদের প্রতিরোধ ও মারধর করে। এতে তাদের পক্ষের তিনজন আহত হয়। এসব বিষয় নিয়ে রিশাদ বেগ ও তার লোকজন আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এমনকি আমার পক্ষ থেকে তাদের মোবাইলে হুমকী দেয়া হচ্ছে বলেও অপপ্রচার চালাচ্ছেন। এছাড়া তারা আমাকে বালু ব্যবসায়ী বলেও অপবাদ দিচ্ছে। কিন্তু আমি গত ১০ বছর আগে বালু ব্যবসা ছেড়ে দিয়েছি। বর্তমানে ট্রাক ব্যবসা রয়েছে। তিনি জানান, রিশাদ বেগ ও তার লোকজন আমার কাছে চাঁদা দাবী করায় আদালতে অভিযোগ দিয়েছি। তারা আমাদের হুমকী ধামকীও দিচ্ছে। তাদের কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় আমার স্ত্রী মোসা. শামসুন্নাহার বাদী হয়ে চরভদ্রাসন থানায় ১২ নভেম্বর অভিযোগ দিয়েছে।
তিনি আরো জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে আমি চর হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান থাকায় সাংসদের সাথে দু’একবার দেখা হয়েছে, এর বাইরে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বরং আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ এবং সাংসদ মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তাদের সাথে যোগ না দেয়ায় আমার বিরুদ্ধে ৪২টি মিথ্যা মামলা দিয়ে সাতবার হাজত বাস করায়।
তিনি দাবী করেন, বালু ব্যবসার স¤্রাজ্য রক্ষায় রিশাদ বেগ এলাকায় গড়ে তুলেছেন সন্ত্রাসী বাহিনী, যাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। তিনি আরো জানান, রিশাদ বেগের সন্ত্রাসী কার্যক্রম থেকে রক্ষা পায়নি স্থানীয় প্রশাসনও। গত ০৫ আগষ্টের পর পুলিশ ও ছাত্র জনতার শোভাযাত্রায় হামলা চালানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
সাংবাদিক সম্মেলনে গাজীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী প্রামানিক উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati