1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ফরিদপুরের সিভিল সার্জন পদে ডা. মঞ্জুর এলাহীর বদলি ও ‌পদায়ন আদেশ ‌ বাতিল ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা
শিরোনাম :

ভাঙ্গায় বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক বাবুলের স্থগিতাদেশ প্রত্যাহার করায় আনন্দ  মিছিল 

  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩৬৯ Time View

ভাঙ্গায় বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক বাবুলের স্থগিতাদেশ প্রত্যাহার করায় আনন্দ  মিছিল

ভাঙ্গা প্রতিনিধিঃ

ভাঙ্গায়  বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের রাজনৈতিক স্থগিতাদেশ প্রত্যাহার করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  বিকেলে উপজেলা কৃষকদলের সভাপতি সাঈদ মুন্সির নেতৃত্বে আনন্দ এই মিছিলে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

এ উপলক্ষে ভাঙ্গা  ঈদগাহ মাঠ থেকে একটি  আনন্দ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক্সপ্রেস ওয়ের দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে রাজনৈতিক স্থগিতাদেশ প্রত্যাহার করায়  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ওসমান মুন্সী, হাসিবুল হাসান মুন্সী, পৌর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সি, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুস সামাদ, পৌর কৃষকদলের সভাপতি আলম মুন্সী, সাধারণ সম্পাদক জাকারিয়া মুন্সি প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদুর রহমান তুরান,বিএনপি নেতা তৈয়ব মুন্সী,জনি রহমান,রবিন সোহেল, রোমিও, শান্ত হাসান,আকতার হোসেন,কামরুল হাসান সহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার রোষানলে শেখ হাসিনা সরকারের পতনের কয়েকদিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল তার এলাকায় নগরকান্দায় নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে আসলে  তার সমর্থক ও  কেন্দ্রীয় বিএনপি’র ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুর  সমর্থকদের মাঝে  ভবুকদিয়া নামক এলাকায় এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাবুল। ওই সময় শামা ওবায়েদ রিংকুর এক সমর্থক নিহত হন।

এই ঘটনায় ফরিদপুরের এই দুই নেতা দলের হাই কমান্ডের নির্দেশে তাদেরকে দলীয় সকল পদ থেকে স্থগিত ঘোষণা করেন।

গত পাঁচ দিন আগে  ৯ নভেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কনফারেন্সে তার নির্দেশে দলের যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক আদেশে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন। এরপর থেকে ফরিদপুরে দুই নেতার সমর্থকরা রাজনৈতিক কর্মসূচি দিয়ে আসছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati