1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির বিভাগীয় ও জেলা সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ আহমেদ এমপি ফরিদপুরে কৃষক পরিবারকে মাদক কারবারী সাঁজানোর চেষ্টার প্রতিবাদ ফরিদপুরের আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, একজন নিহত
শিরোনাম :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফরিদপুরে কেন্দ্রীয় ছাত্রদলের লিফলেট বিতরণ ও মতবিনিময়

  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩৬০ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফরিদপুরে কেন্দ্রীয় ছাত্রদলের লিফলেট বিতরণ ও মতবিনিময়

শহর প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি ইয়াসিন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও মতবিনিময় করেছে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল দশটায় কলেজ গুলোতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তারা।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির মতবিনিময় পর্বে সাধারণ শিক্ষার্থীদের কাছে শিক্ষাঙ্গনের সার্বিক পরিবেশ ও সংকট নিয়ে জানতে চান। এ সময় শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত ও বর্তমান অভিজ্ঞতা সংগঠনের নেতাদের সঙ্গে শেয়ার করেন।

এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, এখানে কি ধরনের রাজনীতি হতে পারে তা নিয়ে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং তারা যা বলেছে এগুলোর ওপর ভিত্তি করে আমরা ছাত্ররাজনীতি চালাতে চাই। ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি ছাত্রদল করবে না। তিনি বলেন, ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা কী; সেটাই দিতে এসেছেন তারা।
এ সময় তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা নিহত হয়েছেন অনেকে। সকল স্থানে আবু সাঈদ ও মুগ্ধর কথা উঠে আসলেও তাদের ছাত্রদল নেতা ওয়াসিমের বিষয়ে তেমনভাবে না আসায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন পাঠ্যবই গুলোতে ওয়াসিমের কথাও তুলে আসা প্রয়োজন বলে তিনি জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহফুজ আহমেদ, ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন সৈকত, ইডেন মহিলা কলেজের যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়ারা, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমূখ।

পরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের নিয়ে সরকারি রাজেন্দ্র কলেজে একটি গাছের চারা রোপণ করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati