1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকারের ‌ শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শিরোনাম :

ফরিদপুরে টিআই খুরশিদের অবৈধ সম্পদের খোজে দুদক 

  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৪৬৮ Time View
ফরিদপুরে টিআই খুরশিদের অবৈধ সম্পদের খোজে দুদক
শহর প্রতিনিধি:
গত ৫ ই আগষ্টের পর থেকে সারা দেশব্যাপী চলছে শুদ্ধি অভিযান ও সংস্কার । এরই ধারাবাহিকতায় ফরিদপুরে কর্মরত পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর খোরশেদ এর অবৈধ সম্পদ এর খোজে ফরিদপুর ও রাজবাড়ীতে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে দুদুক । বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের দুদকের ডিডি রতন কুমার দাস ।
বিভিন্ন অভিযোগের সুত্রে জানা যায়, টি আই খোরশেদ তার নিজ জেলা রাজবাড়ীর পাংশায় ও ফরিদপুরে অবৈধ সম্পদ গড়ে তুলেছেন বলে জানা যায় ।
 তার অবৈধ সম্পদের একটা হিসেব থেকে জানা যায় ——
             টিআই খুরশিদের অবৈধ হিসাব
ফরিদপুরে তার কর্মজীবন শুরু ২০০৮ ইং সাল থেকে । প্রায় ৮ বছর চাকরি করার পরে ফরিদপুরে  ২০১৬ সালে টিআই হিসেবে প্রমোশন পেয়ে ফরিদপুরে ২০২১সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।  ২ বছর বিরতীর পরে আবার ২৩ সালে সে চলে আসে পুরাতন কর্মস্থল ফরিদপুরে । তিনি   চাকরি জীবনের তিন ভাগের দুই ভাগই ফরিদপুরে কাটিয়েছে সার্জেন্ট এবং টিআই হিসেবে  ।
 আলিপুরের রওশন খা সড়কে সরকারি জায়গা দখল করে রাজবাড়ীর লোক নিয়ে সমিতি করে ১২ তলা বিশিষ্ট রাজবাড়ি টাওয়ার তৈরি করেন , সেখানে  ৭ তালায় ও ৯ তলায় দুইটি ফ্লাট রয়েছে যার আনুমানিক মুল্য প্রায় ২ কোটি টাকা ।
 শিকদার এন্টারপ্রাইজ নামে ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের ঠিকাদারি লাইসেন্স তার নিজের , সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের আমলে  গোলাম মোস্তফা  নামক লোক দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করিয়েছে খোরশেদ ।
 পাংশায় নিজের নামে রড সিমেন্টের দোকান রয়েছে , ঢাকার খিলক্ষেতে আসকোনা  হাজী ক্যাম্পের পাশে পাঁচ কাঠা জমি রয়েছে ,   ঢাকার মোহাম্মদপুর বছিলায় ২১০০ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট আছে ,  স্ত্রীর নামে রয়েছে  ঔষধের প্রতিষ্ঠান , পাংশায় নিজ গ্রামে তিন তলা বাড়ি এবং নিচে রয়েছে ৩০ টি দোকান যার  এর মূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা , পাংশায় রয়েছে একশত বিঘার উপরে জমি নাম বেনামে ।
ফরিদপুর শহরের সমস্ত স্ট্যান্ড থেকে  (বাস ট্রাক পিকআপ মাইক্রোবাস মাহেন্দ্র সিএনজি লেগুনা অটোরিকশা)  থেকে প্রতিমাসে কমপক্ষে ৭০ থেকে ৮০ লক্ষ টাকা আদায় করে এক  সার্জেন্ট এর মাধ্যমে ।
টি আই খোরশেদের অভিযোগের ব্যাপারে ফরিদপুরের দুদকের ডিডি ( তদন্তকারী কর্মকর্তা ) রতন কুমার দাস জানান ,  টি আই খোরশেদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অনুসন্ধানী তদন্ত চলছে । তদন্ত শেষ না হবার পর্যন্ত কোন কিছু বলা যাবে না , তদন্ত পূর্বক পরবর্তীতে অনুসন্ধানের বিষয়ে জানানো হবে ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati