1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা লুট যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরে মহান স্বাধীনতা দিবস পালিত সদরপুরে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বুদ্ধিপ্রতিবন্ধীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে মহান ২৫ শে মার্চ গনহত্যা স্বরনে ১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির কার্যক্রম অনুষ্ঠিত এমপি প্রার্থী গোলাম কবিরের গুলিতে ছোট ভাই নিহত ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা  ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নে প্রশাসনকে না জানিয়ে ঐতিহ্যবাহী কাটাগর মেলার মাঠ প্রকাশ্যে ডাকে বিক্রি বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি উন্নয়নে বাধা দিলে কাউকে ছাড় নয় ফরিদপুরে ঈদের দিন সকালে দুই পক্ষের  সংঘর্ষে আহত ১০ 
শিরোনাম :

ফরিদপুর পুলিশ এসআই’র বিরুদ্ধে অবৈধভাবে অর্থ গ্রহণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আইজিপি বরাবর

  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৮২২ Time View
ফরিদপুর পুলিশ এসআই’র বিরুদ্ধে অবৈধভাবে অর্থ গ্রহণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আইজিপি বরাবর
শহর প্রতিনিধি:
ফরিদপুর কোতয়ালী থানায় কর্মরত এসআই ফাহিম ফয়সাল তরফদারের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ গ্রহণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে মহাপুলিশ পরিদর্শক এর নিকট অভিযোগ দাখিল করেছেন ফরিদপর রথখোলা যৌন পল্লীর ১০ জন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানায় এসআই ফাহিম ফয়সাল তরফদার বিভিন্ন সময় যৌন পল্লীর পতিতাদের ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতার করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন। অভিযোগে আরও উল্লেখ করেন যৌন পল্লীর সম্পাকে ইয়াবাসহ চালান করে দেবার ভয় দেখিয়ে ১ (এক) লক্ষ টাকা, তৃষার মদ খাওয়ার অপরাধে ৫০ হাজার টাকা, পারুল বেগমের ছেলেকে মামলা হতে অব্যাহতি দেওয়ার জন্য ২ লক্ষ ৫০ হাজার টাকা, কুলসুমের নিকট থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, কালীকে গাজা বিক্রেতা রিতার সাথে ধরে নিয়ে ৫০ হাজার টাকা, সেলিনা বেগমকে আটক করে থানায় নিয়ে ভয় দেখিয়ে ১ লক্ষ টাকা, বড় স্বপ্নাকে মদ খাওয়ার অপরাধে আটক করে ৮০ হাজার টাকা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন যৌন কর্মীর কাছ থেকে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে টাকা আদায় করে থাকে। বাড়ির মালিকরা যৌন পল্লীতে না থাকলেও তিনি বাড়ির মালিকদের আসামী করে ভয় দেখিয়ে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। তারা আরও উল্লেখ করেন, ৫ বছর যাবত সে একই থানায় কি করে চাকরি করেন। এ বিষয়ে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা, মহাপুলিশ পরিদর্শক, অতিরিক্ত আইজিপি, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে এসআই ফাহিম ফয়সাল তরফদারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়গুলি মিথ্যা ও ভিত্তিহীন। আমার বিরুদ্ধে পতিতালয়ের কিছু যৌন কর্মী এবং আমাদের কিছু সহকর্মীরা ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা প্রাপাগান্ডা প্রচার করছে। তিনি আরও বলেন, যৌন পল্লীর অনেক মামলার তদন্ত কর্মকর্তা হওয়ায় আমার বিভিন্ন সময়, বিভিন্ন জনকে আটক করতে হয়েছে। উল্লেখিত বিষয়ে আমার উপর ক্ষোভ রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati