1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

বোয়ালমারীতে লিজের জমি না ছাড়াই পানের বরজে আগুন কোটি টাকার ক্ষতি

  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২১৪ Time View

বোয়ালমারীতে লিজের জমি না ছাড়াই পানের বরজে আগুন কোটি টাকার ক্ষতি

বোয়ালমারী  প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের ডহরনগর গ্রামে পানের বরজে শত্রুতার জের ধরে কোটি টাকার পান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আতিয়ার রহমান আতু শেখ (৬০) ও তার ছেলে সুজন শেখের (৩০) বিরুদ্ধে। এ ঘটনাই পানের বরজের মালিক ডহরনগর গ্রামের বাসিন্দা তপন গুহ ও আকরাম শেখ রবিবার (৫ এপ্রিল) ফরিদপুর আদালতে মামলা করেছেন। ঘটনার পর থেকে আতিয়ার রহমান আতু শেখ ও তার ছেলে সুজন শেখ পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরজমিন গিয়ে জানা যায়, তপন গুহ ৮৭ শতক জমি ও আকরাম শেখ ২৫ শতক জমি ডহর নগর মাঠে লিজ নিয়ে পানের বরজের চাষ করে আসছে। আতু শেখ তাদেরকে বিভিন্ন সময় ওই জমি লিজ ছেড়ে দিতে বলে। তারা ওই জমি লিজ না ছাড়াই ক্ষিপ্ত হয়ে ৩০ মার্চ মঙ্গলবার দুপুরের দিকে পানের বরজে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ক্ষতিগ্রস্ত পরিবার ডহর নগর পুলিশ তদন্ত কেন্দ্রকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই গ্রামের হানিফ শেখ সহ কয়েকজন বলেন, বিষয়টি আপস মীমাংসার কথা বলে তারা বাড়ি থেকে পালিয়ে যায়।
তাদের বাড়ি ডহরনগর গ্রামে

তপন গুহ বলেন, তার পানের বরজে সব সময় ১০ থেকে ১২ জন লোক কাজ করে। এখন পান ভাঙ্গার সময় এসেছে। বরজটি পুড়িয়ে দেওয়ার কারণে আমি যেমন নিঃস্ব হলাম তেমনি শ্রমিক রাও বিপাকে পড়েছে। তিনি আরো বলেন, বরজ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ডহরনগর পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। অভিযুক্তরা পলাতক থাকায় কোন ফয়সালা সম্ভব হয়নি। তাই আদালতে রবিবার মামলা করেছি। আমরা সুষ্ঠি বিচার চাই।

আকরাম শেখ বলেন, পানের বরজ পুড়িয়ে দেওয়ার কারণে আমরা পথে বসে গেছি। পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। অপরাধীদের সুষ্ঠু বিচার চাই আমরা। আমাদের দুই পরিবারের ১০০ শতকের উপরে পানের বরজ পুড়িয়ে দিয়ে কোটি টাকার উপরে ক্ষতি করেছে।

হাতিয়ার শেখ ও তা ছেলে সুজন শেখ পলাতক থাকায় তাদের বক্তব্য দেওয়া সম্ভব হলো না।

ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মধুসূদন পান্ডে বলেন, অভিযোগ পেয়ে পুড়া পানের বরজ পরিদর্শন করেছি। ঘটনা সত্য। তবে অভিযুক্তরা পলাতক রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati