1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

“ঈদের দিনও ঘরে উঠতে পারেনি বিধবা নারী” ফরিদপুরে সম্পত্তি দখল নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৬১ Time View

“ঈদের দিনও ঘরে উঠতে পারেনি বিধবা নারী”

ফরিদপুরে সম্পত্তি দখল নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক বিধবা নারী ও তার পরিবারের ওপর হামলা, মারধর এবং বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, ঈদের দিনেও তারা নিজ বাড়িতে উঠতে পারেননি।

আজ বুধবার (১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বোয়ালমারী উপজেলার বিলাসী শপিং কমপ্লেক্সের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী সুলতানা রাজিয়া নামে ভুক্তভোগী নারী। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার আপন ভাই মিজানুর রহমান, যিনি স্থানীয় বিএনপির সহ-সভাপতি, দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করে আসছেন।

তিনি অভিযোগ করেন, গত ১৪ মার্চ সন্ধ্যায় ভাড়াটে লোকজন নিয়ে তার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় তার ছেলে সাচ্চু (৫০) কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাদের বসতঘরে তালা ঝুলিয়ে পরিবারটিকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে তারা মানবেতর জীবনযাপন করছেন।

সংবাদ সম্মেলনে সুলতানা রাজিয়া বলেন, “ঈদের দিনেও আমরা ঘরে উঠতে পারিনি। সন্তানদের নিয়ে পথে পথে থাকতে হচ্ছে। আমরা আমাদের বাবার ভিটায় শান্তিতে থাকতে চাই।”

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত প্রায় ১৭ বছর ধরে বিভিন্নভাবে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ তাদের ভয়ভীতি দেখিয়ে আসছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় সুলতানা রাজিয়া বোয়ালমারী থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধটি দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক সহিংস ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সহসভাপতি অভিযুক্ত মিজানুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati