1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২২০ Time View

ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য।
মেলার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে রণো ইভেন্ট ম্যানেজমেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এম. এ. হালিম, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও মেলা কমিটির সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ মেলার সফলতা কামনা করে বলেন, এ ধরনের শিল্প ও বাণিজ্য মেলা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এখান থেকে নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং তারা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি প্রতি বছর এ মেলা নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের আহ্বান জানান।
মেলা কর্তৃপক্ষ জানায়, মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রায় ৪০ থেকে ৪৫টি স্টল অংশগ্রহণ করছে, যেখানে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলার স্টল মালিকরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।
এছাড়া দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা বৈধ পরিচয়পত্র প্রদর্শন করলে বিনামূল্যে মেলায় প্রবেশের সুযোগ পাবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati