1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা

সদরপুরে থানা চত্ত্বরে সাংবাদিকদের ওপর হামলা : প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা, মামলা নিতে গড়িমসি ওসির

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪৫০ Time View

সদরপুরে থানা চত্ত্বরে সাংবাদিকদের ওপর হামলা :

প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা, মামলা নিতে গড়িমসি ওসির

সদরপুর প্রতিনিধি

সদরপুরে জ্বালানি তেল পাচারের ভিডিও করায় সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের গাবতলা বাজারের ডিপো তেলের ডিলার এর পালিত সন্ত্রাসীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত ও হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা। হামলার পর লিখিত অভিযোগ দিলেও পুলিশ ও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সাংবাদিকরা। এর প্রতিবাদে উপজেলা প্রশাসন, এসিল্যান্ড ও থানা কর্তৃপক্ষের সকল সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দিয়েছে উপজেলার পাঁচটি সাংবাদিক সংগঠন।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক জরুরি প্রতিবাদ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সদরপুর উপজেলায় কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

জানা গেছে, সম্প্রতি চরবিষ্ণুপুর তেলের ডিপো ডিলার মালিক মোহাম্মদ আলীর তেল পাচারের ভিডিও ধারণ করতে যান দৈনিক আমার সংবাদ ও দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি। এ সময় পাম্প মালিকের নির্দেশে একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং শারীরিক লাঞ্ছনা করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তাৎক্ষণিক ভুক্তভোগী সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড কে বিষয়টি অবগত করেন। পরদিন সকালে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দিলেও রহস্যজনক কারণে এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি।

সুধু তাই নয়, থানায় অভিযোগ দায়ের করতে গিয়েও থানা অভন্তরে পুলিশের সামনেই সন্ত্রাসী বাহীনি আবারো সাংবাদিকদের অপর হামলা চালানোর পরেও অদ্যবধি এই পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি। বরং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে অনেকে সাংবাদিকদের আপস করারও প্রস্তাব দিচ্ছেন বলেও ভুক্তভোগী সাংবাদিকরা জানিয়েছেন।

সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর সভাপতি শিমুল তালুকদার, দৈনিক মানবজমিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাব্বির হাসান, দৈনিক সমকাল,সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বাসার মিয়া, দৈনিক ভোরের ডাক,সোবাহান সৈকত, দৈনিক আমার দেশ, মোঃ নূরুল ইসলাম, দৈনিক জনকন্ঠ, সাঈদুর রহমান লাবলু, দৈনিক দিনকাল, প্রভাত কুমার সাহা, দৈনিক আমাদের সময়, মোঃ কবির হোসাইন, দৈনিক ইনকিলাব প্রমুখ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা হবে আর প্রশাসন নীরব দর্শক হয়ে থাকবে—তা মেনে নেওয়া যায় না। সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা ও প্রশাসনের গড়িমসির প্রতিবাদে আমরা আজ থেকে উপজেলা প্রশাসন, এসিল্যান্ড ও থানা কর্তৃপক্ষের কোনো সংবাদ প্রচার করব না।”

যতদিন না পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে, ততদিন এই বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে সভায় হুঁশিয়ারি দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় সুধী সমাজের মাঝেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati