1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

‎ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলা কেন্দ্র করে চার গ্রাম বাসীর মধ্যে সংঘর্ষ চলছে।

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২০৬ Time View

‎ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলা কেন্দ্র করে চার গ্রাম বাসীর মধ্যে সংঘর্ষ চলছে।

‎ভাঙ্গা প্রতিনিধি:

‎ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলা ও পূর্ব শত্রুতার জেরে দু’দল গ্রামবাসীর মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা ও আজ সকালের  দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে মুনসুরাবাদ এলাকার কয়েকজন যুবক ফুটবল খেলার মাইকিং করার সময় পার্শ্ববর্তী খাঁপুরা গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। ওই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে শুক্রবার বিকেলে খাঁপুরা গ্রামের দুই যুবককে মুনসুরাবাদ এলাকার কয়েকজন মারধর করলে পরিস্থিতি ঘোলাটে হয়। পরবর্তীতে খাঁপুরা গ্রামের লোকজন পাল্টা হামলা চালিয়ে মুনসুরাবাদ বাজার কমিটির সভাপতি জিন্নাত মোল্লাকে মারধর করলে দুই গ্রামের কয়েকশ মানুষ দেশীয় অস্ত্র-ঢাল, সরকি, রামদা এবং ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
‎ভাঙ্গা থানার এসআই মামুন জানান, ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে কাজ করছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati