1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলকে মন্ত্রী করার জোর দাবি এলাকাবাসীর। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের মিলাদ ও দোয়া মাহফিল ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা কমিটি গঠিত ফরিদপুরে পদ্মার তীব্র ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং শুরু ​ফরিদপুরে ‘মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশন’-এর জেলা কার্যালয় উদ্বোধন ও নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ছয় বছরের শিশুকে ধ/র্ষ/ণচেষ্টার দায়ে প্রতিবেশী বৃদ্ধের সাত বছরের কারাদণ্ড ফরিদপুর পৌরসভায় দরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ ও বিদ্যালয়ে পানির উপকরণ বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ শিশু ক্লাসে ভর্তি না নেওয়ার ফলে মাত্র ৬ জন শিক্ষার্থী, গুচ্ছগ্রামের শিশুদের ভর্তি না নেওয়ার কারণে তারা স্কুলে যেতে পারছে না।বোয়ালমারীতে নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, স্কুলের মেরামতের ২ লক্ষ টাকার নেই কোন ভাউচার
শিরোনাম :

বোয়ালমারীতে বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশীকে আসামি করে সংঘর্ষ আগুনের ঘটনায় বিস্ফোরক পৃথক ২ মামলা আসামি ৯৭৬

  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৫৬৯ Time View

বোয়ালমারীতে বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশীকে আসামি করে সংঘর্ষ আগুনের ঘটনায় বিস্ফোরক পৃথক ২ মামলা
আসামি ৯৭৬

বোয়ালমারী প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় দুই পক্ষেরই নামেই শনিবার (৮ নভেম্বর) রাতে বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। ২ মামলায় আসামি করা হয়েছে ৯৭৬ জন। মামলার কোন আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার নাই।

গত ৭ নভেম্বর বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলামের গ্রুপ ও বোয়ালমারী উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সহ-সভাপতি, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মোটরসাইকেল ভাঙচুর, অগ্নি সংযোগ, বিএনপির অফিস ভাঙচুর, মারধরের ঘটনা ঘটে।

এই সকল ঘটনায় খন্দকার নাসিরুল ইসলামের গ্রুপের বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম বাদী হয়ে শামসুদ্দিন ঝুনু মিয়াকে প্রধান করে, জনতা পার্টির ১নং উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফরকে ২ নং আসামী করে ৩৮ জনের নাম উল্লেখ পূর্বক ও অজ্ঞত ৩০০/৪০০ কে আসামী করে শনিবার থানায় এজাহার দেয়। অপরদিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন ঝুনু মিয়া গ্রুপের সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু বাদী হয়ে খন্দকার নাসিরুল ইসলামকে ১ নম্বর করে ১৮৮ জনের নাম উল্লেখ পূর্বক ২০০/২৫০ জনকে অজ্ঞত আসামি করে থানায় এজাহার দেন। পৃথক দুটি মামলায় শনিবার রাতে নথিভুক্ত করা হয়।

থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান রবিবার সকালে বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নি সংযোগের ঘটনায় দুই পক্ষের বিরুদ্ধেই পৃথক দুটি বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এখন পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার নেই। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati