1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে মাটির গর্ত থেকে এক নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন আফজাল হোসেন খান পলাশ ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন ফরিদপুরে প্রায় ৪ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সদর আসনের এমপি ফরিদপুরে কিশোরীকে দেহব্যবসায় বাধ্য করার দায়ে একজনের সাত বছরের কারাদণ্ড ফরিদপুরে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ২ নারী ও ১ পুরুষ  মাদক কারবারি আটক বিএনপি’র রাজনীতিকে নস্যাৎ করতে যতবার আক্রমন,হামলা-মামলা করা হয়েছে ,বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদের পতাকা ততবার শক্ত হাতে ধরেছে—আলী নওেয়াজ মাহমুদ খৈয়ম ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবক গুরুতর আহত, দুই পা বিচ্ছিন্ন ভাঙ্গায় জমি নিয়ে বিরোধ: আদালতে মামলা, ১৪৪ ধারা জারি ফরিদপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন
শিরোনাম :

পদ্মায় রেলযাত্রা: প্রধানমন্ত্রীর সহযোত্রী হলেন রিকশাচালক, কৃষক, মাঝি, সবজি বিক্রেতা, শ্রমিক

  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪২৮ Time View

পদ্মায় রেলযাত্রা: প্রধানমন্ত্রীর সহযোত্রী হলেন
রিকশাচালক, কৃষক, মাঝি, সবজি বিক্রেতা, শ্রমিক

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই নতুন কিছু, মানুষের মনে কাছাকাছি নতুন কিছু একটা করা। তেমনই পদ্মাসেতুর ওপর রেল উদ্বোধনের সময় তাঁর যাত্রী হলেন বীরমুক্তিযোদ্ধা, রিকশাচালক, কৃষক, মাঝি, বাসচালক, সবজি বিক্রেতা, পাটকল শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ৫০ জন যাত্রী।

কারা কারা ছিলেন এই তালিকায়? চারজন বীরমুক্তিযোদ্ধা, চারজন প্রাথমিক ছাত্র/ছাত্রী, একজন প্রাথমিক শিক্ষক, একজন মাদ্রাসা শিক্ষক, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর দুইজন প্রতিনিধি, একজন সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী এক জন, একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, একজন রিক্সাচালক, নারী কৃষক একজন, ফেরিচালক এক জন, একজন মাঝি, একজন মেট্রোরেল কন্ট্রোলার, টিটিই একজন, ট্রেনচালক একজন, স্টেশন মাস্টার, ওয়েম্যান, বাসচালক একজন, হকার, সবজি বিক্রেতা এবং পাটকল শ্রমিক।

এছাড়া আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর নানা পেমাজীবীদের প্রতিনিধিরাও সাথে ছিলেন। এরমধ্যে ছিলেন জেলা আনসার ও ভিডিপির একজন, ফায়ার সার্ভিসের একজন, পুলিশ একজন, স্কাউট থেকে একজন, বিএনসিসির একজন, র্যাবের একজন, রেল পুলিশ একজন, বাংলাদেশ সেনা বাহিনীর একজন, বাংলাদেশ নৌ বাহিনীর একজন, বাংলাদেশ বিমান বাহিনীর এক জন, বিজিবির একজন, কোস্টগার্ড- আরএনবি সদস্যদের প্রতিনিধিরা ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে যাত্রী হতে পেরে তারা বিভিন্নভাবে উচ্ছাস প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐতিহাসিক মুহূর্ত শেয়ার করার আনন্দ ছিলো তাদের চোখে মুখে। তারা বলছেন, সবাইকে সমানভাবে দেখার যে মহত্ব প্রধানমন্ত্রী দেখিয়েছেন সেটা অনবদ্য। সবার সমান সুযোগ নিশ্চিত করায় ও মানুষকে কাছে টেনে নেওয়ার এক অনন্য ক্ষমতা আছে প্রধানমন্ত্রী।

পদ্মার ওপর দিয়ে সড়ক যোগাযোগ চালুর ১৫ মাসের ব্যবধানে চালু হলো ট্রেন। মঙ্গলবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত হয়ে এই রেলসংযোগ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরের মানুষ প্রথমবারের মতো রেল যোগাযোগের আওতায় আসছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati