1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঈদগার কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদরপুর থানা পরিদর্শন ডিআইজির ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত,অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী মধুখালীর হাটঘাটায় দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট ফরিদপুরে দুই ঘণ্টার ব্যবধানে দুই সাংবাদিক সম্মেলন করে জমি দাবি দুই পক্ষের ফরিদপুরে মোবাইল কোর্টের উচ্ছেদ অভিযান, সওজের ৩১ শতাংশ জমি উদ্ধার মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণে বাধা ও অবমাননার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
শিরোনাম :

ফরিদপুরে তিনটিতে বিএনপি, একটিতে জামায়াত

  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৭ Time View

ফরিদপুরে তিনটিতে বিএনপি, একটিতে জামায়াত

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরের চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুল হাসান মোল্যা।

বিজয়ীরা হলেন, ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী ড. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ ও ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

ভোটের হিসাব আসন অনুযায়ী বিজয়ী –

ফরিদপুর- ১(বোয়ালমারী – আলফাডাঙ্গা- মধুখালী)
আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হন জামায়াতের প্রার্থী ড. ইলিয়াস মোল্যা। তাঁর নিকটতম বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট। এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার ৫ লাখ ০৪ হাজার ৪৬১ জন। সবচেয়ে বেশি ভোটার নিয়ে ফরিদপুরের এই আসনটি গঠিত।

ফরিদপুর-২(নগরকান্দা – সালথা) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তাঁর নিকটতম প্রার্থী মো. আকরাম আলা রিকশা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৩০৫ ভোট।

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ৯৭৮ জন।

ফরিদপুর-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। তাঁর নিকটতম জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট।

ফরিদপুর-৩ (সদর) নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৬৪ হাজার ৮৩৪ জন।

ফরিদপুর-৪ (সদরপুর – চরভদ্রাসন – মধুখালী) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৮০৫ ভোট।

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৪৭ হাজার ৬৬৮ জন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati