1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক, মাদক মামলায় ৬ মাসের সাজা বোয়ালমারীতে ইটের রাস্তায় সাড়ে তিন দশকে সংস্কারের ছুৃয়া লাগেনি শত শত শিশু শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি ফরিদপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ফরিদপুর শহরের শত বছরের পুরাতন মন্দির থেকে কষ্টি পাথরের কালী মূর্তি সহ ৮ দেব-দেবীর মূর্তি এবং ১০ ভরি স্বর্ণালংকার চুরি ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা
শিরোনাম :

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে সাব-মেশিনগান, পিস্তল ও ৩৪ রাউন্ড গুলিসহ আটক ২

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২০২ Time View

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে সাব-মেশিনগান, পিস্তল ও ৩৪ রাউন্ড গুলিসহ আটক ২

বিশেষ প্রতিনিধি:
রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানায় পৃথক অভিযানে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, একটি বিদেশি পিস্তল, ৩৪ রাউন্ড তাজা কার্তুজ, ম্যাগাজিন, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।
র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার র‍্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানার পৃথক স্থানে অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকা থেকে মো. মোমিন মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি তৈরি স্টার্লিং সাব-মেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
একই দিন রাত সোয়া ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী বিশ্বাস (৩৬) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা কার্তুজ, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
র‍্যাব জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অস্ত্র ও মাদকের উৎস এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।
গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati