1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক, মাদক মামলায় ৬ মাসের সাজা বোয়ালমারীতে ইটের রাস্তায় সাড়ে তিন দশকে সংস্কারের ছুৃয়া লাগেনি শত শত শিশু শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি ফরিদপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ফরিদপুর শহরের শত বছরের পুরাতন মন্দির থেকে কষ্টি পাথরের কালী মূর্তি সহ ৮ দেব-দেবীর মূর্তি এবং ১০ ভরি স্বর্ণালংকার চুরি ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা
শিরোনাম :

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিয়ের পাত্রী দেখা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ১৭৭৮ Time View

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিয়ের পাত্রী দেখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে বেজিডাঙ্গা গ্রামের দিনমজুর মিরান শেখের মেয়ের বিয়ের জন্য পাত্র পক্ষ দেখতে আসাকে কেন্দ্র করে গ্রামের মাসুদ মাস্টার মোল্যা ও আলমগীর হোসেন পক্ষের লোকজনের মধ্যে বচসা হয়। সেই সূত্র ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে পান্নু শেখ, মাহাবুর মোল্যা, ইনামুল মোল্যা, মান্নান মোল্যা, শরিফুল মোল্যা, আলমগীর হোসেন, আক্কাজ মল্লিক, আজিম শেখ, আল-আমিন মোল্যা, ইকরাম মল্লিক ও সুমন শেখকে আলফাডাঙ্গা এবং পাশ্ববর্তী গোপালগঞ্জের কার্শিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে আলফাডাঙ্গা থানার ওসি রেজাউল করিম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati