1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক, মাদক মামলায় ৬ মাসের সাজা বোয়ালমারীতে ইটের রাস্তায় সাড়ে তিন দশকে সংস্কারের ছুৃয়া লাগেনি শত শত শিশু শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি ফরিদপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ফরিদপুর শহরের শত বছরের পুরাতন মন্দির থেকে কষ্টি পাথরের কালী মূর্তি সহ ৮ দেব-দেবীর মূর্তি এবং ১০ ভরি স্বর্ণালংকার চুরি ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা
শিরোনাম :

ফরিদপুরে নতুন করে ১০৮ জন করোনায় আক্রান্ত

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ১৮৮১ Time View

শহর প্রতিনিধি
ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন মৃধা ও ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরন আরটি পিসিআর ল্যাব সূত্রে এই তথ্য জানা গেছে।
ল্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফমেকের পিসিআর ল্যাবরেটরীতে ৩৭৬ টি নমূনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩২ জনের করোনা পজিটিভ এসেছে, যার মধ্যে ফরিদপুরের ১০৮টি। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪১৪ জনে।
ফরিদপুরে করোনা পজিটিভ শনাক্ত ১০৮ জনের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ৫৫ জন, ভাঙ্গায় ২৬ জন, নগরকান্দায় ১২ জন, বোয়ালমারীতে ৭ জন এবং সালথা ও মধুখালীতে ১ জন করে।
ফরিদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান বুলু জানান, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা কয়েকদিন যাবতই শ্বাস কষ্টে ভুগছিলেন। গত পরশুদিন থেকে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকেই তার নমুনা সংগ্রহ করে আজ পরীক্ষা করানো হয়।
অপর দিকে ফরিদপুর পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু ফরিদপুর জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। পরীক্ষায় চেয়ারম্যান ও মেয়র ২ জনেরই পজিটিভ এসেছে।
তিনি আরো বলেন, পৌর মেয়র এখনো সুস্থ আছেন। তাই তিনি বাড়িতেই চিকিৎসা নিবেন। পৌর মেয়র ও জেলা পরিষদের চেয়ারম্যানের করোনা আক্রান্তের বিষয়টি ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পিসিআর ল্যাবের ব্যবস্থাপক ডা. খবিরুল ইসলামও গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এছাড়া পৌর মেয়র শেখ মাহতাব আলীর মেথুর গাড়ী চালক মো. আব্দুস সবুরও কোভিড-১৯ আক্রান্ত বলে জানিয়েছে ল্যাব সূত্র। এছাড়াও ফরিদপুরে আক্রান্ত ১০৮ জনের মধ্যে পুলিশ সদস্য, র‌্যাব সদস্য, চিকিৎসক, স্বাস্থ্য কর্মী রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান জানান, আক্রান্তদের আপাতত বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেলের করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হবে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামন জানান, নতুন আক্রান্তদের বাড়ি স্বাস্থ্যবিধি মোতাবেক বিচ্ছিন্ন করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati