1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরে ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান শেষ আজ বেপরোয়া ট্রাকের তাণ্ডব: ২০ পথচারী আহত, গণপিটুনিতে চালক নিহত ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকারের ‌ শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন
শিরোনাম :

বেগম জিয়ার রুহের মাগফেরাত ও বিজয় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে

  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ Time View

বেগম জিয়ার রুহের মাগফেরাত ও বিজয় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে।

চরভদ্রাসন প্রতিনিধি:

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) নৌকার ঘাঁটি খ্যাত আসনটিতে,বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল,তার রাজনৈতিক দূরদর্শিতা ও তিন থানার নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ভোটের বিপ্লব ঘটিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা ও ধানের শীষের বিজয় উপলক্ষে চরভদ্রাসনের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে চরভদ্রাসন উপজেলা বিএনপির আহবায়ক ওহিদুজ্জামান মোল্লা, চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীন বিএনপি নেতা এ.জি.এম বাদল আমিন বলেন, “ফরিদপুর-৪ আসনে বিএনপি’র এ বিশাল বিজয় এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন হয়েছে। এখন আমরা গণমানুষকে সেবা ও ভালোবাসা দিয়ে এবং এলাকার প্রভূত উন্নয়ন সাধন করে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারলেই অদুর ভবিষ্যতেও এ বিজয় ধরে রাখতে পরবো বলে আমি বিশ্বাস করি”। এ সময় আরো উপস্থিত ছিলেন মোজাফফর হোসেন জাফর সভাপতি যুবদল, আব্দুল ওহাব মোল্লা সাধারন সম্পাদক যুবদল, মোস্তফা মোল্লা সাবেক ভিপি ছাত্রদল, রাশেদ আল ফারুকী সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল, শুভ সালাউদ্দিন মোল্লা সভাপতি ছাত্রদল এছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আ’লীগের ঘাটি নামে খ্যাত এ আসনে স্বাধীনতা পরবর্তিতে বিএনপি’র কোনো প্রার্থী বিজয় অর্জন করতে পারেন নাই। কিন্তু রাজনৈতিক দুরদর্শিতা ও দলীয় সাম্যতা ফিরিয়ে এনে শহিদুল ইসলাম বাবুল ৫২ হাজার ৯০৯ ভোট ব্যাবধানে জয়লাভ করে এ আসনে ইতিহাস সৃষ্টি করলেন বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রধীকধারী প্রার্থী শহিদুল ইসলাম বাবুল মোট ১ লাখ ২৬ হাজার ৫৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন পেয়েছেন ৭৩ হাজার ৬২৩ ভোট।

এরমধ্যে উপজেলা ভিত্তিক ফলাফলে নির্বাচিত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ভাঙ্গা উপজেলায় ৬০ হাজার ৭৭৫ ভোট, সদরপুর উপজেলায় ৪৮ হাজার ২০২ ভোট ও চরভদ্রাসন উপজেলায় ১৭ হাজার ৫৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ভাঙ্গা উপজেলায় ৪৪ হাজার ৪৯৪ ভোট, সদরপুর উপজেলায় ২২ হাজার ১৫৪ ভোট ও চরভদ্রাসন উপজেলায় পেয়েছেন ৬ হাজার ৯৭৫ ভোট। বিএনপি’র প্রার্থী শহিদুল ইসলাম বাবুল মোট ৫২ হাজার ৯০৯ ভোট ব্যাবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে স্থানীয় নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati