1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফিলিং স্টেশনে বাসা বাড়ির গ্যাস সিলিন্ডার রিফিল : ৩ দফা দাবিতে ফরিদপুরে ছাত্র সমাজের সংবাদ সম্মেলন

  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬০ Time View

ফিলিং স্টেশনে বাসা বাড়ির গ্যাস সিলিন্ডার রিফিল : ৩ দফা দাবিতে ফরিদপুরে ছাত্র সমাজের সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে এলপিজি ফিলিং স্টেশন থেকে বাসাবাড়িতে ব্যাবহৃত গ্যাস সিলিন্ডার রিফিল বন্ধ ও এসব ফিলিং স্টেশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্র সমাজ।

দুই দিনের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ছাত্র সমাজের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আবরার নাদিম ইতু। এ সময় সোহেল রানা, মেহেদী হাসান, সাইফ হাসান খাঁনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আগামী দুই কার্যদিবসের মধ্যে বাসা বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার এলপিজি পাম্প থেকে ঝুঁকিপূর্ণ উপায়ে রিফিল বন্ধ করে ফিলিং স্টেশনগুলোর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন, ইতিমধ্যে যে সব স্থানে এই ঝুঁকিপূর্ণ সিলিন্ডার বিতরণ করা হয়েছে সেগুলো চিহ্নিত করে জব্দ করা ও সরকারের রাজস্ব সুরক্ষায় এলপিজি ব্যবসাকে শৃঙ্খলাবদ্ধ করে ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করাসহ ৩ দফা দাবি জানানো হয়।

দাবিগুলো আগামি বৃহস্পতিবার এর মধ্যে বাস্তবায়ন না হলে ফরিদপুরের সর্বস্তরের ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোললের হুশিয়ার দেন তারা।

সম্প্রতি ফরিদপুরে এলপিজি পাম্প থেকে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার রিফিল করে বাজারজাত করার সময় হাতেনাতে আটক করে ছাত্র জনতা। সহযোগিতা ও ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনকে জানানো হলেও বিষয়টি এড়িয়ে যান সংশ্লিষ্ট থানা ও উপজেলা প্রশাসন। জনজীবনের প্রতি হুমকিস্বরূপ অবৈধ এ কার্যক্রমে প্রশাসনের নিরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ
করেন ছাত্র সমাজ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati