1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

মধুখালীতে র‌্যাব-১০ এর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩৬৯ Time View

মধুখালীতে র‌্যাব-১০ এর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধুখালী প্রতিনিধি:

ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৪ কেজি গাঁজাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ২৪ অক্টোবর ২০২৫ তারিখ রাত ৯টা ২০ মিনিটে মধুখালী থানাধীন কামারখালী টোল প্লাজার ফরিদপুর-মাগুরাগামী মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব-১০ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং দুইজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন —১ মোঃ ইকবাল হোসেন মজুমদার (৩৬), পিতা মৃত নুরুল আলম মজুমদার, সাং—রামগড়, থানা—রামগড়, জেলা—খাগড়াছড়ি।
২️ মোঃ শিহাব (৩১), পিতা মৃত সিরাজুল ইসলাম মল্লিক, সাং—ফুরসন্দী লক্ষীপুর, থানা—ঝিনাইদহ সদর, জেলা—ঝিনাইদহ।

অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১৬,১৫০ টাকাও উদ্ধারপূর্বক জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক তথ্যে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করত। এ ঘটনায় উদ্ধারকৃত মাদকসহ তাদের বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়,“মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া, যা আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে—‘মাদক নির্মূলে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়।”
মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati