1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন আফজাল হোসেন খান পলাশ ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন ফরিদপুরে প্রায় ৪ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সদর আসনের এমপি ফরিদপুরে কিশোরীকে দেহব্যবসায় বাধ্য করার দায়ে একজনের সাত বছরের কারাদণ্ড ফরিদপুরে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ২ নারী ও ১ পুরুষ  মাদক কারবারি আটক বিএনপি’র রাজনীতিকে নস্যাৎ করতে যতবার আক্রমন,হামলা-মামলা করা হয়েছে ,বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদের পতাকা ততবার শক্ত হাতে ধরেছে—আলী নওেয়াজ মাহমুদ খৈয়ম ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবক গুরুতর আহত, দুই পা বিচ্ছিন্ন ভাঙ্গায় জমি নিয়ে বিরোধ: আদালতে মামলা, ১৪৪ ধারা জারি ফরিদপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ
শিরোনাম :

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ফরিদপুরে কৃষকদল নেতার উপর হামলা

  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৫৬ Time View

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ফরিদপুরে কৃষকদল নেতার উপর হামলা

বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুর মহানগর কৃষকদলের সহ-ক্রীড়া সম্পাদক ফিরোজ শেখের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখের উপর হামলা আহত হয় আহত ফরিদ শেখ(৩৭)কে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে জেলার সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ফরিদ শেখ ফরিদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের বৈঠাখালী মহল্লার মো. মান্নান শেখের ছেলে।

ফরিদের স্ত্রী জুঁই বেগম জানান, ফরিদ শেখ মোটরসাইকেল যোগে একটি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিল। পথিমধ্যে ফিরোজ শেখ তার কয়েকসহযোগী নিয়ে নিয়ে ফরিদের উপর হামলা করে। এসময় তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। এসময় ফরিদ গুরুতর আহত হন।গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে তার মাথায় ৬টি সেলাই লেগেছে।

ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা গণেশ কুমার আগরওয়ালা জানান, আহত ফরিদ কে চিকিৎসা দেওয়া হচ্ছে।মাথায় বেশ কিছু সেলাই লেগেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য ও দলীয় আভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখ দুদিন আগে ফিরোজ শেখকে জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। গত শনিবার ফরিদ শেখ তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে মহানগর কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষন করে জানতে চান, ফিরোজ শেখের বাবা মাচ্চর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ‘ফিরোজকে এলাকায় কিংবা ফরিদপুরে কোন আন্দোলন সংগ্রামে দেখা যায়নি’-সে কিভাবে মহানগর কৃষক দলের প্রচার সম্পাদক হন!’ এর দুদিনের মাথায় হামলার ঘটনা ঘটলো।

ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি মো. মামুন অর রশিদ বলেন, স্থানীয় বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তাছাড়া এ কমিটি হয়েছে দেড় বছর আগে। ফিরোজ ফরিদপুর মহানগর কৃষকদলের প্রচার সম্পাদক নয়, সহ ক্রীড়া সম্পাদক। তিনি বলেন, ‘দুই দিন আগে ফেসবুক পোস্ট আমি দেখেছি। ফিরোজের বাবা আওয়ামী লীগের নেতা কিনা তা আমার জানা নেই, তবে বাবা আওয়ামী লীগের নেতা হলে ছেলে বিএনপি, জামায়াত করতে পারবে না তা নয় ‘ তিনি দাবি করে বলে, ‘ফিরোজ আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিলেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, শুনেছি ধুলদি এলাকায় মারামারি হয়েছে এর জেরে একজন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati