1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরের দেশ টেলিভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক হামলার শিকার

  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৪৬৬ Time View

ফরিদপুরের দেশ টেলিভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক হামলার শিকার

বিশেষ প্রতিনিধি :

দেশ টেলিভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার ফরিদপুর জেলা প্রতিনিধি আনিসুর রহমান হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করেন।

বুধবার বেলা সাড়ে দশটার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামটের খোদাবক্স সড়কে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার আনিসুর রহমান জানান, সকালে অর্ধশতাধিক ব্যক্তি লাঠিসোটা নিয়ে মহড়া দিয়ে একটি বাড়ির দেয়াল ও ভবন ভাঙ্গচুর করছিলেন, এ সময় পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে এ ঘটনার ছবি তুলতে গেলে তার উপরে অতর্কিতে হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে বেধড়ক মারপিট ও কিলঘুষি দিয়ে আহত করে। এ সময় তিনি প্রাণ বাঁচাতে পাশে একটি বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা ঐ বাড়ি ঘিরে ওই সাংবাদিককে অবরুদ্ধ করে রাখেন।

পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আনিসুর রহমান জানান, হামলাকারীরা তার ব্যবহৃত একটি মোবাইল সেটসহ দুটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। তিনি জানান, এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ সময় তিনি আরো জানান, হামলাকারীরা মারধরের সময় তাকে যেখানে পাবে সেখানেই কুপিয়ে হত্যা করবে বলে হুমকি দিয়েছে, এতে প্রাণ সংশয়ে রয়েছেন তিনি।

এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati