1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকারের ‌ শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা, আহত ১ — মানসিক ভারসাম্যহীন যুবক পলাতক ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ মোল্লা গ্রেপ্তার ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে জেলের বর্শিতে আটকা পড়েছে মিঠা পানির কুমির ফরিদপুরে নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলামের যোগদান মানব সেবা সাধুসঙ্গের উদ্যোগে ‌ অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ
শিরোনাম :

ফরিদপুরের মধুখালী সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩৮২ Time View

ফরিদপুরের মধুখালী সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র
শহর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী শাখার সোনালী ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন—দুদক। ওই পাঁচ কর্মকর্তার অবহেলায় সরকারের সাড়ে পাঁচ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে দুদক।
বুধবার ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয় বলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক সরদার আবুল বাসার জানান।
অভিযোগপত্রে মধুখালী শাখার মাঠকর্মী মীর আব্দুর রউফ, এ বি এম একরামুল হক, মো. হাফিজুর রহমান, মো. সাহিদুর এবং শাখা ব্যবস্থাপক মো. নাজমুল হাসানকে আসামি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ওই কর্মকর্তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জাল—জালিয়াতির মাধ্যমে একই নামে একাধিক ব্যক্তিকে এবং ভুয়া বা জাল পর্চা তৈরি করে তা দাখিলের মাধ্যমে অকৃষক বা ভূমিহীনদের মধ্যে ঋণ বিতরণ করেন।
এ ছাড়া এক হাজার ১১টি ঋণের আবেদনের বিপরীতে নিয়মবহির্ভূতভাবে চার কোটি ১২ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা বিতরণ করেন। এর মধ্যে একই পরিবারের একাধিক সদস্য রয়েছে।
ঋণ বিতরণের ছয় হতে আট বছর পার হলেও ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৩৬ লাখ ৫৫ হাজার ৫৬০ টাকা আদায় করা হয়। এ ছাড়া সুদসহ পাঁচ কোটি ৪৯ লাখ ১৬ হাজার ৩৪৯ টাকা বকেয়া রেখে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেন তারা।
যা দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে প্রাথমিকভাবে প্রমাণ পায় দুদক।
এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের প্রাক্তন সহকারী পরিচালক (বর্তমান উপ—পরিচালক) কমলেশ মণ্ডল ওই পাঁচ কর্মকর্তাকে আসামি করে মামলা করেন।
তদন্ত শেষে দুদকের ফরিদপুরের সহকারী পরিচালক সরদার আবুল বাসার তাদের বিরুদ্ধে ফরিদপুরের বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati