1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা

খাল খননের সাথে গাছ কাটা নিয়ে তোলপাড় বিএনপির একপক্ষের মানববন্ধন অন্য পক্ষের সংবাদ সম্মেলন, প্রশাসন করছেন তদন্ত

  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৫৭ Time View

খাল খননের সাথে গাছ কাটা নিয়ে তোলপাড়

বিএনপির একপক্ষের মানববন্ধন অন্য পক্ষের সংবাদ সম্মেলন, প্রশাসন করছেন তদন্ত

বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় খাল খননের পাশাপাশি খালের পাড়ে থাকা বনায়নের ৩ শতাধিক বিভিন্ন জাতের গাছ কেটে নেওয়াকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে। গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির এক পক্ষ শুক্রবার (২২ মে) সকাল ১০ টায় সোনালী ব্যাংক মোরে বিএনপির অস্থায়ী কার্যালয় এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে নেতারা বলেন গাছ কাটার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে সে যে দলেরই হোক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা ও পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস।

খন্দকার নাসিরুল ইসলাম বলেন, খালের পাড়ের গাছ যারা অবৈধভাবে কেটে নিয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সে যে দলেরই হোক না কেন।

এদিকে বুধবার (২০ মে) বিকেল পাঁচটা ৩০ মিনিট থেকে মানববন্ধন শুরু করে ৬ টা ১০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন বিএনপির অন্য পক্ষ। এ সময় মানববন্ধনে নেতারা প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দেন গাছ কাটার সাথে জড়িতদের গ্রেফতারের আইনের আওতায় আনার জন্য। তারা বলেন উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউপি চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলাম তার লোকজন দিয়ে এই গাছগুলো কেটে নিয়েছে। তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জান। তা না হলে বড় ধরনের পদক্ষেপ নেবেন বলে তাদের বক্তব্যে বলেন। তারা আরো বলেন, এই খাল খননের তত্ত্বাবধানে রয়েছেন এডভোকেট সিরাজুল ইসলাম।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মফিজুল কাদের খান মিল্টন, জাহাঙ্গীর আলম কালা মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকনুজ্জামান মিয়া বকুল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির হোসেনসহ অনেকে।

সোমবার (১৮ মে) গাছ কাটার ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৩ মে) সরেজমিন তদন্ত কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তদন্তে কতগুলো গাছ কাটা হয়েছে, প্রয়োজনের অতিরিক্ত গাছ কাটা হয়েছে কিনা এবং কারা জড়িত, এসব বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

প্রকল্প সূত্রে জানা যায়, উপজেলার প্রান্তসীমায় মধুমতী নদীর নদেরচাঁদ ঘাট থেকে পৌরসভার গুনবহা কামারগ্রাম স্লুইসগেট পর্যন্ত প্রায় ৬ দশমিক ১ কিলোমিটার খাল খননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭২ লাখ টাকা। যান্ত্রিক ও শ্রমিকদের সমন্বয়ে কাজটি বাস্তবায়ন করার কথা রয়েছে ।

উপজেলা বন কর্মকর্তা দীন মোহাম্মদ মোল্লা বলেন, খাল ও খালপাড়ের গাছ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে খননকাজের সুবিধার্থে গাছ অপসারণের প্রয়োজন হতে পারে, তবে নিয়মের বাইরে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। বন বিভাগ থেকে কাউকে গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাকিবুল ইসলাম বলেন, বোয়ালমারী পাট উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ এলাকা। খালে পানি না থাকায় কৃষকরা পাট জাগ দিতে সমস্যায় পড়ছেন। খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ সম্ভব হলে কৃষকরা উপকৃত হবেন। তবে নিয়মের বাইরে কোনো গাছ কাটা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি জমির গাছ কেউ ব্যক্তিগতভাবে নিতে পারবে না; নিলামের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati