1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

চোর-ডাকাতের হাত থেকে রক্ষা পেতে চায় ফরিদপুরের চর হাঁটঘাটাবাসী

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৬২ Time View

চোর-ডাকাতের হাত থেকে রক্ষা পেতে চায় ফরিদপুরের চর হাঁটঘাটাবাসী

বিশেষ প্রতিনিধি :

রাত নামলেই চোর-ডাকাতের আতংকে সময় কাটে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের চর হাটঘাটাবাসীর। গ্রামবাসী জানান, বিগত চার মাসে ডজ্জনের অধিক চুরি ডাকাতির ঘটনায় সম্পদ, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ১০-১২টি গরু খোয়া গেছে। তাদের দাবী অন্তত ১০টি চুরি ও দুটি ডাকাতির ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশানুযায়ী সহযোগীতা মিলছেনা।

নিরুপায় হয়ে মঙ্গলবার বিকালে চর হাটঘাটার গ্রামেই ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসী মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন। ঘন্টাব্যপী ওই মানববন্ধন থেকে তারা চুরি ডাকাতি বন্ধের মাধ্যমে নিজেদের সহায় সম্পদ রক্ষায় পুলিশের ইতিবাচক হস্তক্ষেপ কামনা করেছেন।

এসময় তারা জানান, পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না চুরি। সম্প্রতিকালে শাকিদুল, মোকা মোল্লা ও দবির হোসেনসহ অন্তত ১০ ব্যক্তির বাড়ী থেকে ১২-১৩টি গরু চুরি হয়েছে। এছাড়া ওয়াদুদ মোল্লার বাড়ীসহ দুটি বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার অধিকাংশই পুলিশকে জানানো হয়নি।

স্থানীয়দের দাবী, কয়েকটি ঘটনায় থানায় অভিযোগ দেয়া হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়া হয়নি, ফলে বারংবার চুরির ঘটনা ঘটছে বলে মনে করেন তারা।

মানববন্ধন থেকে ওই গ্রামে পুলিশি টহল বৃদ্ধি করে চোর-ডাকাতের হাত থেকে গ্রামের মানুষের সহায় সম্পদ রক্ষার দাবী জানানো হয়।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত আব্দুল ওয়াদদুদ মোল্লা ও মো. দবির হোসেন মোল্লা ছাড়াও হোসেন আলী মোল্লা, মো. মেহেদী হাসান, মোসা. সামিরা খাতুন প্রমূখ বক্তব্য রাখেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati