1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম

  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ২০৩ Time View

ফরিদপুরে ট্রলির সাথে সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ৭ মাসের নাফিসা হলো এতিম

মধুখালী প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে পাঁচ চাকার ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় তাদের ৭ মাস বয়সী কন্যা সন্তান নাফিসা এতিম হয়ে পড়েছে।
শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-মাগুরা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার পরিক্ষিতিপুর এলাকার আলতু খান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— তামিম মিয়া (২৩) ও তার স্ত্রী শিমলা খাতুন (২০)। তামিম মিয়া মধুখালী উপজেলার আশাপুর নলিয়া গ্রামের হাবিবুর রহমান মিয়ার বড় ছেলে এবং শিমলা খাতুন একই উপজেলার মথুরাপুর গাংনিপাড়া গ্রামের ওহাব মল্লিকের মেয়ে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু সন্তানের জন্য দুধ কিনতে বাড়ি থেকে মোটরসাইকেলে করে বের হন স্বামী-স্ত্রী। তারা ফরিদপুর শহরের দিকে যাওয়ার পথে পরিক্ষিতিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাঁচ চাকার ইটবাহী পাওয়ার ট্রিলার ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত শিমলা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ চাকার ট্রলিটি জব্দ করেছে। তবে ট্রলির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati