1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর ও চাকরি বহাল রাখার দাবিতে বিক্ষোভ বোয়ালমারীতে যুবকের লাশ উদ্ধার সন্দেহ ভাজন ৪ আটক ফরিদপুরে এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলা ‘রাজনৈতিক’ দেখিয়ে প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সবজি চাষের শর্তে পাউবোর লিজের জমিতে দোতলা বাড়ি, নোটিশের দেড় বছরেও হয়নি উচ্ছেদ লালবাগে অভিযান: দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফরিদপুরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, ফাঁসির দাবি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ফরিদপুরের কৃতি সন্তান মাশরুর রহমান রাজু ভাঙ্গায় জমাজমির বিরোধে হামলার অভিযোগঃ প্রতিবাদে সংবাদ সম্মেলন
শিরোনাম :

বোয়ালমারীতে যুবকের লাশ উদ্ধার সন্দেহ ভাজন ৪ আটক

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১ Time View

বোয়ালমারীতে যুবকের লাশ উদ্ধার
সন্দেহ ভাজন ৪ আটক

বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাটখোলারচর গ্রামে সাতৈর-মধুমতি (গ্রান্ডট্রাঙ্ক) রোডে হাটখোলা বটতলা সংলগ্ন রাস্তার পাশ থেকে রবিউল ইসলাম (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহ ভাজন ৪ জনকে আটক করেছে পুলিশ।

ওই যুবক পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সিন্ধাইন গ্রামের গোলাম ছরোয়ারের ছেলে।

মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ৮টায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় লোকজন হাটখোলা বটতলা থেকে প্রায় ১০০ গজ দূরে একটি প্রাইভেটকার রাস্তার পাশে খাদে উল্টে থাকতে দেখে। বিষয়টি জানতে এগিয়ে গেলে প্রাইভেট কারের পাশে বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে।

স্থানীয়রা প্রাইভেট কারের নিকটে উপস্থিত ৫ব্যক্তিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তোর দিতে না পারলে জনতা তাদের দুইজনকে আটক করে নাকিরা পালিয়ে যায়। থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনা স্থলে পৌঁছেই আটক ব্যক্তিদের হেফাজতে নেয়। এই সময় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আরও দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহত রবিউলের বাবা গোলাম ছরোয়ার বলেন, আমার গ্রামের শাহিদুলের মেয়ে বিয়ে দেওয়া ময়না ইউনিয়নের হাটখোলা গ্রামের হানিফের ছেলে শহিদুলের সাথে। শাহিদুলের জামাই কিছুদিন আগে তার মোটর সাইকেলটি নিয়ে আসে। সে মোটরসাইকেল নেওয়ার জন্য আমার ছেলেকে সাথে করে নিয়ে আসে শাহিদুল। এখানে এলে এই ঘটনা ঘটে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

এ বিষয়ে মধুখালী সার্কেল এএসপি মো. আজম খান বলেন, উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামে একটি প্রাইভেট কার উল্টে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। প্রাইভেট কারের পাশে একটি লাশ দেখতে পাই তারা। এ সময় সন্দেহ জনক ২ জনকে আটক করে জনতা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত দুজনকে পুলিশ হেবাজতে নেয়।

তিনি আরো বলেন, আমরা জানতে পারি পাশ্ববর্তী মহম্মদপুর থানার সিন্ধাইন গ্রামের শাহিদুল ইসলাম রবিউলকে সাথে নিয়ে তার মোটরসাইকেল নিতে হাটখোলারচর তার জামাই শহিদুলের বাড়িতে আসে। সেখানে মোটরসাইকেল নিয়ে শালিশ বৈঠক হয়। শালিশে কোনো সুরাহা না হওয়ায় শাহিদুল আর রবিউল চলে যায়। পরে জামাই শহিদুল তার শশুড়কে মোবাইল করে মোটরসাইকেল নিয়ে যাওয়ার জন্য বলে। তারা দুইজন মোটর সাইকেল নিতে এলে এই খুনের ঘটনা ঘটে। তবে হাটখোলারচর গ্রামের সাহিদুল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আটককৃতদের তদন্ত চলতেছে। তারা যদি জড়িত থাকে এই খুনের সাথে তারা আসামি হবে। তবে তাদের আদালতে পাঠানো হবে। আদালত সিদ্ধান্ত নেবে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati