1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে ৩ সন্তানের জনক গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুরে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত কবরের তিন গাছ চুরি, প্রতিশোধ নয় পুরো গ্রাম সাজালেন ১,৫০০ ফুলগাছে যুবক বোয়ালমারীতে দুই মাদক কারবারি বাগান থেকে গভীর রাতে আটক ফরিদপুরে জীবন শঙ্কায় ফেরারী আওয়ামী লীগ নেতা মোঃ মাসুদুর রহমান (মাসুদ) ফরিদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের অর্থ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ এর বাড়ীতে অগ্নি সংযোগ সদরপুরে ৮বছরের শিশু ধর্ষণের অভিযোগ একদিন পর থানায় অভিযোগ বোয়ালমারীতে নিখোঁজের আড়াই দিন পর পাটক্ষেতে মিললো যুবকের মরদেহ ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় শিশু সহ পাঁচ জন নিহত, আহত -২
শিরোনাম :

ফরিদপুর জেলা খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০৬ Time View

ফরিদপুর জেলা খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন হল-এ উৎসবমুখর পরিবেশে ফরিদপুর জেলা খেলাঘরের উদ্যোগে শিশু-কিশোরদের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ আয়োজনে জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত শিশু-কিশোর, সংগঠক, অভিভাবক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল আনন্দ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনার এক অনন্য মিলনমেলা।
অনুষ্ঠান প্রাঙ্গণ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। শিশু-কিশোর ও সংগঠকদের উচ্চারিত স্লোগান ছিল—
“শিশুদের অধিকার রক্ষায় খেলাঘর এগিয়ে চলো”,
“শিশুদের বিকাশে খেলাঘর এগিয়ে চলো”,
“মুক্তচিন্তা, মুক্ত সংস্কৃতি, খেলাঘরের অঙ্গীকার”,
“দেশপ্রেমে গড়ি নতুন প্রজন্ম”।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাতা ও শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শিশু-কিশোরদের অংশগ্রহণে আবৃত্তি, দেশাত্মবোধক গান, নৃত্য, চিত্রাঙ্কন, গল্প বলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল আজিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা খেলাঘরের সহ-সভাপতি উত্তম দত্ত, অর্থ সম্পাদক গীতা সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য ও একাডেমিক পরিচালক নূর আব্দুল্লাহ সাঈদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিকেলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। অনুষ্ঠানে ‌বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় খেলাঘর সংসদের সাধারণ সম্পাদক প্রলয় সাহা, কেন্দ্রীয় খেলাঘরের সদস্য মাহমুদুল হাসানসহ সংগঠনের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ ও অভিভাবকরা।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati