1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ভাঙ্গায় পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১১৩ Time View

ভাঙ্গায় পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে

ভাঙ্গা প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ৯ টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরণের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

জানা যায়, ১৯৮৮ সাল থেকে পল্লী মঙ্গল ঋণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষকে চর্ম, চক্ষু, মেডিসিন ও গাইনী বিষয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ক্যাম্পে আগত রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং সেবাগ্রহীতারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের দোড়গড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কামরুন নাহারের সার্বিক সহযোগিতায় দেশব্যাপী এ মানবিক কর্মসূচি পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গলের ফরিদপুর জোনের কর্মসূচি ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম,, ভাঙ্গা এরিয়ার সহকারী কর্মসূচি ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, ফরিদপুর জোনের আইটি অফিসার শুভ সাহা, ভাঙ্গা শাখার ব্যবস্থাপক কার্তিক পাল সহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকবৃন্দ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati