1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা

ফরিদপুরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৬০ Time View

ফরিদপুরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরে মৎস্যখাতে টেকসই উৎপাদন বৃদ্ধিতে মৎস্যচাষীদের
বৈজ্ঞানিক পদ্ধতিতে দক্ষতা উন্নয়ন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ এবং
কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ এর আয়োজনে, (১১ মে) সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত শহরপর ব্র্যাক লানিং সেন্টারে কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি থেকে শুরু করে পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নতমানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি চুন ও সার প্রয়োকের মাধ্যমে পানি ব্যবস্থাপনা
সহ নানা দিক নিয়ে হাতে-কলমে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

ব্র্যাক ফিশারিশ এন্টারপ্রাইজের সাউথ-ওয়েষ্ট অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার কিংকর হালদার এর সঞ্চালনায় ও সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরুদপুর জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ আসাদুল্লাহ, বাংলাদেশ ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন (ফোয়াব) এর প্রকল্প ব্যবস্থপক মনিরুজ্জান মনির।

ব্র্যাকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন,ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের কোস্টাল অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার রাকিব আহমেদ, ফরিদপুর অঞ্চলের ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের সেলস অফিসার মোঃ আমিরুল ইসলাম।

বক্তারা বলেন, পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্যচাষ পরিচালনা করলে উৎপাদন যেমন বাড়ে, তেমনি খামারিদের লাভজনক নিশ্চিত হয়। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এ খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন। বক্তারা, আধুনিক পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান বজায় রাখা, উন্নত মানের পোনা ব্যবহার এবং সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে খরচ কমিয়ে অধিক লাভ অর্জন করা সম্ভব বলে জানান।

প্রশিক্ষণে আয়োজকরা জানান, ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ উৎপাদন বৃদ্ধি এবং মাছ চাষীদের লাভজনক বৃদ্ধি করার লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ করে আসছে। এতে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতির শক্তিশালী ভিত্তি গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এতে করে মৎস্যখাতের উৎপাদনশীলতা বৃদ্ধি ও মাছ চাষীদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রশিক্ষণের বিভিন্ন পর্বে আধুনিক প্রযুক্তির ব্যবহারে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ আলোচনা এবং হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ-সময় প্রশিক্ষণে চাষীরা তাদের অভিজ্ঞতা ও নানা সমস্যার কথা তুলে ধরেন।

এছাড়াও অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরিশেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। কর্মসূচির সমাপনী পর্বে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

দিনব্যাপী প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রায় ১০০ জন মৎস্যচাষীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati