1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উদ্বোধন

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৪৫ Time View

ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উদ্বোধন

বিশেষ প্রতিনিধি :

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ
বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুরের আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ বেলাল উদ্দিন।
বক্তারা বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মানুষের জানমাল রক্ষায় নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অগ্নি নির্বাপনের পাশাপাশি সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতিতেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তারা আরও বলেন, দুর্ঘটনার কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে জনসচেতনতা তৈরিতেও ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের জনগণের নিরাপত্তায় কাজ করা বাহিনীগুলোর মধ্যে ফায়ার সার্ভিস অন্যতম উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এ সংস্থাকে আধুনিকায়নে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও বক্তারা জানান।
অনুষ্ঠানে জনসচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উপলক্ষে ২০ থেকে ২২ মে পর্যন্ত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এর পূর্বে ‌ সকালে ‌ জাতীয় পতাকা উত্তোলন, বিভাগীয় পতাকা উত্তোলন ‌, এবং ফায়ার সার্ভিসের জরুরী উদ্ধার কাজে ব্যবহৃত ‌ বিভিন্ন যন্ত্র গুলো ‌ প্রদর্শন
করা হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিভাইসের কর্মকর্তা বৃন্দ ‌ রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati