1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

বোয়ালমারীতে কুপিয়ে হত্যার পর ‘দুর্ঘটনা নাটক’ হত্যা মামলা দায়ের-আটক ২

  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২০৪ Time View

বোয়ালমারীতে কুপিয়ে হত্যার পর ‘দুর্ঘটনা নাটক’ হত্যা মামলা দায়ের-আটক ২

বোয়ালমারী  প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাটখোলারচর থেকে রবিউল ইসলামের লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নং ৮। গত শনিবার গভীর রাতে বোয়ালমারী থানায় হত্যা মামলাটি রেকর্ড করা হয়। পূর্বে আদালতে চালান দেওয়া দুই আসামী সহ আটজনকে মামলায় আসামি করা হয়েছে। নিহত রবিউল ইসলামের বাবা গোলাম সারোয়ার বাদি হয়ে মামলাটি করেন।

জানা যায়, গত মঙ্গলবার (৫ মে) রাত ৮টার দিকে বোয়ালমারী উপজেলার হাটখোলারচর এলাকার গ্রান্ডট্রাংক রোডের পাশ থেকে রবিউল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। রবিউল মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামের গোলাম সারোয়ার হোসেনের ছেলে। সিন্দাইন গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সাদিয়ার বিয়ে হয় বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের
হাটখোরচর গ্রামের হানিফ শেখের ছেলে শহিদ শেখের সাথে। শহিদ শেখ শ্বশুর বাড়ি থেকে একটি মোটরসাইকেল নিয়ে আসে। সেই মোটরসাইকেল নেওয়ার জন্য শহিদুল ইসলাম রবিউল ইসলামকে সাথে নিয়ে গত মঙ্গলবার হাটখোলারচর গ্রামে আসে। দীর্ঘ সময় সালিশ বৈঠকে মিমাংসা না হলে মোটরসাইকেল না নিয়ে শহিদুল ইসলাম ও রবিউল ফিরে যান। কিছুক্ষণ পর শহিদ শেখ ফোন করে শ্বশুরকে আসতে বলেন। তারা ফিরে এলে শহিদুল ইসলাম বসিয়ে রবিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে প্রথমে ঘরে রাখে। পরে একটি প্রাইভেট কার এনে রাস্তার পাশে খাদে লাশ ও গাড়ি ফেলে দিয়ে দুর্ঘটনা বলে প্রচার করে। সন্দেহভাজন হিসেবে পুলিশ ৪জনকে আটক করে। তাদের মধ্য থেকে বোয়ালমারী পৌর সদরের তপু সাহা ও শাহজাদাদকে আদালতে চালান করে পুলিশ। হত্যা মামলায় তাদেরকে আসামি করা হয়েছে। সিন্দাইন গ্রামের শহিদুল ইসলাম মামলার ৩ নং স্বাক্ষী।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, হত্যা মামলা হয়েছে তদন্ত করে দেখি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati