1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
রাস্তার অভাবে বন্যা মৌসুমী কবরস্থানে লাশ যেত নৌকায় বোয়ালমারীতে অবশেষে গোরস্থানের রাস্তাটি হল ফরিদপুরে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করলেন বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার মধুখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-২৫ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাবনায় অস্ত্র ও কার্তুজসহ চারজন গ্রেফতার শোকার্ত পরিবারের পাশে ইউএনও লেবাননে নিহত দিপালীর বাড়িতে শোকের মাতম ফরিদপুরে শিক্ষার্থীদের মাদক থেকে দুরে থাকার আহ্বান ইসরায়েলি বোমা হামলায় লেবাননে ফরিদপুরের প্রবাসী নারী দিপালী নিহত ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণ: রাজধানীর হাজারীবাগ থেকে প্রধান আসামি গ্রেফতার
শিরোনাম :

সালথায় বিনামূল্যে কৃষি সবজি বীজ ও অর্থ সহায়তা প্রদান।

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ১৯০৭ Time View

সালথা সংবাদদাতাঃ ফরিদপুরের সালথা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/ ২০২০-২১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় কৃষকদের বসত বাড়ির আঙ্গিনায় সবজি চাষের জন্য উপজেলার ৮টি ইউনিউনের ২৫৬ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ১০ প্রকার সবজি বীজ ও চাষাবাদের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া বীজ বপন জৈব সার ও রাসায়নিক সার সবজি ক্ষেত রক্ষায় বেড়া বাবদ মোবইল এ্যাকাউন্টের মাধ্যমে ১ হাজার নয় শত পঁয়ত্রিশ টাকা করে প্রদান করা হবে।

২৮ জুন রবিবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সবজি বীজ ও চাষাবাদের অর্থ সহায়তা প্রদান বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ ওদুদ মাতব্বর। তিনি বলেন, ইতিমধ্যেই আপনারা জেনেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ কোথাও কোনো খালি জমি পতিত রাখা যাবে না। সেদিক থেকে আমাদের সালথা উপজেলা একটি কৃষি নির্ভরশীল এলাকা। তাই চাষাবাদের জন্য সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা থাকবে এবং আমাদের উপজেলার পক্ষ থেকেও সর্বাত্মক সাহায্য সহযোগিতা আপনারা পাবেন ।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, করোনা কালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যে সকল জমি খালি পরে রয়েছে সেখানে সবজি বিজ চাষের জন্য সবজি বীজ বিতরণ করা হলো, এতে নিজেদের দৈনন্দিন চাহিদা মিটিয়ে বাজারে ও বিক্রি করা সম্ভব। এছাড়াও করোণার স্বাস্থ্য সচেতনতা ও সংক্রমণ রোধে তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসারও কৃষিবিদ জীবাংশু দাস, উপসহকারী কৃষি অফিসার স্বপন কুমার পাল, গট্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু প্রমূখ

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati