1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে সংসদ সদস্য হেলেন জেরিন খানকে গণসংবর্ধনা বিএনপির সদরপুরে নদীভাঙন কবলিত সয়তানখালী ও চন্দ্রপাড়া ঘাট পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরে ইসকন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের লীলাকথা অনুষ্ঠিত ফরিদপুরের কানাইপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন নায়াব ইউসুফ ফরিদপুরে মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা, ফরিদপুরে গ্রেপ্তার১ ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার বিএনপি সরকার নারীদের জন্য ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
শিরোনাম :

নিজের নিরাপত্তার ও এমপির প্রভাব বিস্তারের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাড়ালেন সালথা উপজেলার চেয়ারম্যান প্রার্থী ওহিদুজ্জামান

  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৪২১ Time View

নিজের নিরাপত্তার ও এমপির প্রভাব বিস্তারের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাড়ালেন সালথা উপজেলার চেয়ারম্যান প্রার্থী ওহিদুজ্জামান

শহর প্রতিনিধি ঃ
নিজের নিরাপত্তার কারণে ও স্থানীয় এমপির প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোটের ২৪ ঘন্টা আগে নির্বাচন থেকে সরে দাড়ালেন সালথা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ওহিদুজ্জামান।

রোববার (১৯ মে) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এসময় চেয়ারম্যান প্রার্থী ওহিদুজ্জামান বলেন, সালথা একটি দাঙ্গাপ্রবণ এলাকা। এখানে দাঙ্গা হাঙ্গামা এলাকাবাসীর জন্য অভিশাপ হয়ে দেখা দিয়েছে। বিগত পাঁচ বছর যাবত ওয়াদুদ মাতুব্বর উপজেলা চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালনকালে সালথা উপজেলাকে একটি দাঙ্গাপ্রবণ এলাকায় পরিণত করেছেন।
তিনি বলেন, ইতোপূর্বে যাচাই-বাছাইয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়াদুদ মাতুব্বরের মনোনয়ন পত্র বাতিল হওয়ার পরে আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছিলো। পরে হাইকোর্টের আপীল বিভাগের চেম্বার আদালত থেকে রোববার (১৯ মে) প্রার্থীতা ফিরে পান তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়াদুদ মাতুব্বর।
এরপর বিকেলে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন ওহিদুজ্জামান।
ওহিদুজ্জামান বলেন, এখন আমি নির্বাচনকে ঘিরে সংঘাত-সহিংসতার আশঙ্কা করছি। এছাড়া নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কাও করছি। এরইমধ্যে একজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। তিনি এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই অবস্থায় নির্বাচনের পরিবেশ নেই বলে মনে করছি। আমি চাইনা নির্বাচনের কারণে আমি সহ আমার ভোটার ও সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত হোক।
এছাড়া নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী তার প্রতিপক্ষ ওয়াদুদ মাতুব্বরকে সমর্থন দিয়েছেন উল্লেখ করে ওহিদুজ্জামান বলেন, আমি চাইনা নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় এমপি মহোদয়ের সাথে আমার সম্পর্কের অবনতি হোক। কারণ আমিও আওয়ামী লীগ করি এবং আমি সুদীর্ঘকাল আগে থেকে সংসদ উপনেতার নির্বাচন করেছি।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিল।
আগামী ২১ মে ২য ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আগ মহুর্তে জেলার সালথা উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্য থেকে একজন সরে দাড়ানোর ঘোষনা দিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati