ফরিদপুরে বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
বিশেষ প্রতিনিধি:
‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্যে ফরিদপুরে বিশ্ব ডাক দিবস-
উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার
সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ডাক বিভাগের ফরিদপুর ৭৮০০ কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
ফরিদপুর বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল তহমিনা মমতাজের সভাপতিত্বে র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, সহকারী কমিশনার দেব কুমার পাল, সহকারী পোস্ট মাস্টার রিপন বিশ্বাসসহ ফরিদপুর পোস্ট অফিসের কর্মকর্তা-
কর্মচারীরা।
দিবসটি উপলক্ষে ডাক বিভাগের কর্মকর্তা
-কর্মচারীরা র্যালিতে অংশ নেন। এ আয়োজনের মধ্য দিয়ে ডাকসেবার গুরুত্ব এবং আধুনিক ও সমন্বিত ডাক নেটওয়ার্কের সম্ভাবনা তুলে ধরা হয়।
Leave a Reply