1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

সদরপুরে যৌথবাহিনী ও পুলিশের অভিযানে রান্না ঘরের মাটি খুঁড়তেই বেরিয়ে এলো অস্ত্র

  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮১ Time View

সদরপুরে যৌথবাহিনী ও পুলিশের অভিযানে
রান্না ঘরের মাটি খুঁড়তেই বেরিয়ে এলো অস্ত্র

সদরপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর উপজেলায় এক বাড়ির রান্নাঘরে মাটি খুঁড়তে গিয়ে দেশীয় অস্ত্রও গুলি উদ্ধারের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরঠেংগামারী জোড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
গোপন সংবাদদের ভিত্তিতে ফরিদপুর যৌথবাহিনীর একটি অভিযানিক টিম ও সদরপুর থানা পুলিশের নেতৃত্বে কৃষ্ণপুর বাজারের ব্যবসায়ী শেখ সাদী(৩২) এর বাড়ি থেকে তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার বাড়ির রান্নাঘরের মধ্যে মাটি খুড়ে মাটির নিচে পোঁতা অবস্থায় দুটি পিস্তলের ৭.৬৬ মডেলের গুলি ও ধারালো দেশীয় অস্ত্র ও লোহার তৈরি দুটি রামদা ও বড় আকৃতির একটি ছুড়ি উদ্ধার করা হয়। ওই সময় বাড়ির একটি টিনের চালার মধ্যে থেকে ৪২০পিচ ইয়ারা জব্দ করা হয়। সে ওই গ্রামের মৃত আঃ কাদের কারীর পুত্র। তার দুটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ফরিদপুরের যৌথবাহিনীর অভিযানিক দলের ঘটনাস্থলে ফরিদপুর পুলিশের ভাংগা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দিপু ও সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আল মামুন শাহ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধমূলক উদ্দেশ্যে এসব অস্ত্র মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশ জানিয়েছে, অস্ত্রগুলো কার এবং কী উদ্দেশ্যে লুকিয়ে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযান শেষে অপরাধী ও জব্দকৃত আলামত সদরপুর থানা পুলিশের নিকট সোপর্দ করে ওই টিমের সদস্যরা।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati