1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে বৃক্ষের চারা বিতরণ ও তালবীজ রোপন করা হয়েছে চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক, মাদক মামলায় ৬ মাসের সাজা বোয়ালমারীতে ইটের রাস্তায় সাড়ে তিন দশকে সংস্কারের ছুৃয়া লাগেনি শত শত শিশু শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি ফরিদপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ফরিদপুর শহরের শত বছরের পুরাতন মন্দির থেকে কষ্টি পাথরের কালী মূর্তি সহ ৮ দেব-দেবীর মূর্তি এবং ১০ ভরি স্বর্ণালংকার চুরি ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎
শিরোনাম :

ফরিদপুরে বৃক্ষের চারা বিতরণ ও তালবীজ রোপন করা হয়েছে

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

ফরিদপুরে বৃক্ষের চারা বিতরণ ও তালবীজ রোপন করা হয়েছে

বিশেষ প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরের পদ্মা নদীবেষ্টিত তিন উপজেলার ১০টি ইউনিয়নের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে ফরিদপুর জেলা পরিষদ। এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরাম।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরতলীর ভাজনডাঙ্গায় স্থানীয় জনসাধারণের মধ্যে ৫০০টি বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং ৩০০টি তালবীজ রোপণ করা হয়।
চারা বিতরণ ও তালবীজ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল ও ফরিদপুর বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডা: অদিতি হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবেশ উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্য নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে ফরিদপুর জেলা পরিষদ প্রাথমিকভাবে তিন উপজেলার ১০টি ইউনিয়নের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, প্রতি বছর বজ্রপাতে দেশের বিভিন্ন এলাকায় অনেক মানুষ প্রাণ হারান। চরাঞ্চলের মানুষও বজ্রপাতের ঝুঁকিতে থাকেন। তাই চরাঞ্চলে তালগাছের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি সবাইকে বেশি করে বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।
পরে জেলা পরিষদের প্রশাসক ভক্ষব্যাধি হাসপাতালের সীমানাপ্রাচীর ঘেঁষে তালবীজ রোপণ করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati