1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ফরিদপুর শহরের শত বছরের পুরাতন মন্দির থেকে কষ্টি পাথরের কালী মূর্তি সহ ৮ দেব-দেবীর মূর্তি এবং ১০ ভরি স্বর্ণালংকার চুরি ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ভাঙ্গায় গুলি ছোড়ার ঘটনায় ২২ বোর রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন ‎ বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফরিদপুর জেলা পরিষদের ফুলেল শুভেচ্ছা বোয়ালমারীতে প্রাথমিক বিদ্যালয়ের এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ফরিদপুরে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ
শিরোনাম :

ফরিদপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ফরিদপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরে ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে টাকী রিপনকে (৪৫) ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুরের কোতয়ালী থানার ঈশান গোপালপুর এলাকা থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও এসআরবি-৪ ঢাকার যৌথ আভিযানিক দল ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টা ২৬ মিনিটের দিকে ডিএমপির পল্লবী থানাধীন একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ফরিদপুর কোতয়ালী থানার একটি ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে এসআরবি।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে কোতয়ালী থানার ঈশান গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি অস্ত্র মামলা, দুটি দস্যুতা মামলা, একটি চুরি মামলা, একটি এসিড অপরাধ দমন আইন মামলা ও একটি বিস্ফোরক মামলা রয়েছে।
পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati