1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালক হত্যার ঘটনায় অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার ফরিদপুরে আজ দুর্গোৎসব শুরু হয়েছে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ফরিদপুর জেলা পরিষদে ৬০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ এর উদ্বোধন, জাতীয় গ্রিডেও যোগ হবে বিদ্যুৎ ফরিদপুরে গাঁজাসহ ২১ মামলার আসামী শিল্পী আবারও গ্রেফতার ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত বোয়ালমারীতে অভিভাবক সমাবেশ ফরিদপুরে এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে রুহুল কবীর রিজভী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের প্রেস ব্রিফিং
শিরোনাম :

বোয়ালমারীতে নকলপণ্য কারখানার মালিককে একমাসের জেল, ত্রিশ হাজার টাকা জরিমানা

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ১৭৩৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি নকল পণ্য কারখানায় অভিযান চালিয়ে ওই পন্য পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে ওই কারখানায় অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় নকল পন্য উৎপানদকারী যুবক ওবায়দুর রহমান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঝোটন চন্দ নকল পন্য কারখানার মালিককে ৮ ঘন্টার মধ্যে তাঁর কার্যালয়ে হাজির হওয়ার জন্য নির্দেশনা জারি করেন।
রোববার সকালে আদালতে হাজির হয়ে ওই যুবক নিজের দোষ স্বীকার ও ভবিষ্যতে এ ধরনের নকল পন্য উৎপাদন না করার মুচলেকা দেওয়ায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদন্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, উপজেলা ক্যাবের তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামের একটি নকল পন্যের কারখানায় থানা পুলিশের সহায়তায় অভিযান চালায় ইউএনও। এ সময় কারখানা থেকে বিভিন্ন নামকরা কোম্পানীর মোড়ক ও ১৫ প্রকার নকল পন্য উদ্ধার করা হয়। এসব নকল পন্যের মধ্যে রয়েছে ডিটারজেন্ট পাউডার, সরিষার তেল, লাচ্ছা সেমাই, শিশু খাদ্য, হ্যান্ড স্যানেটাইজার, চানাচুর প্রভৃতি। দীর্ঘদিন ধরে এসব নকল পন্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল ওই গ্রামের ওবায়দুর রহমান নামের এক যুবক। অভিযানে উদ্ধারকৃত পন্য, প্যাকেটজাত করার মেশিন ও বিভিন্ন পন্যের প্রায় ৫ হাজার মোড়ক জব্দ করে তাৎক্ষণিক ভাবে আগুন দিয়ে ধ্বংস করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা ক্যাবের সভাপতি মহব্বত জান চৌধুরী, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ, মিজানুর রহমান মিন্টু প্রমুখ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati