1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে সুমন হালদার কে ‌ ৭ বছরের কারাদণ্ড ‌ ফরিদপুরে পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজ উৎপাদনের চ্যালেঞ্জ ও ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, মেলা ও আলোচনা সভা বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, ফসলের মাঠে হাহাকার ​সিসা ও কার্বন কারখানার ছোবলে বিপন্ন জনজীবন, অসহায় গ্রামবাসী বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ, সতর্ক অবস্থান রাজু হত্যা নিয়ে উত্তপ্ত ফরিদপুর- আওয়ামী লীগকে আর পুনরায় ফিরতে দেয়া হবে না- চৌধুরী নায়াব ইউসুফ এমপি পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ দলের পলাতক নেতার কথায় দেশে অরাজকতা চালাচ্ছে: শামা ওবায়েদ ফরিদপুরে রাজুর জানাজায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ; একটি চিহ্নিত চক্র খুন-খারাবি ও সহিংসতার মাধ্যমে দেশে ক্রমাগত অস্থিরতা এবং অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বারোপ; আলোচনায় সারসংকট ও বাজারের অব্যবস্থাপনা ফরিদপুরে পাঁচ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন এমপি নায়াব ইউসুফ
শিরোনাম :

ফরিদপুরে আলফাডাঙ্গায় মরিসাস প্রবাসী  যুবকের প্রশংসনীয় উদ্যোগ! 

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ২০৩৪ Time View

আলফাডাঙ্গা প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা জাটিগ্রামের জাকির হোসেন মিয়ার পুত্র মো. আকাশ মিয়ার নাগরের নানা উদ্যোগ প্রশংসনীয় হয়ে উঠেছে স্থানীয়দের কাছে। মধ্যবিত্ত পরিবারের ওই যুবক বর্তমানে মরিসাসের আজমোক কোম্পানীতে কর্মরত রযেছেন। ভাগ্য ফেরাতে ভিন দেশে কাজের সন্ধানে যাওয়া ওই যুবক দিনরাত পরিশ্রম করে ঘুরিয়েছেন নিজের ভাগ্যের চাকা। মধ্যবিত্তের গন্ডি পেরিয়ে গেলেও ভুলে যাননি এলাকার মানুষকে। আর তাই করোনার ভয়াল ছোবলে বিপর্যস্ত মানুষের পাশে থাকছেন প্রতিনিয়িত। চাকুরীরত কোম্পানীর মালিক মি. হুসাইন আদমজীকে বুঝিয়েছেন এলাকার মানুষের দুর্দশার চিত্র, প্রতি মাসে মালিকের নিকট থেকে প্রাপ্ত কিছু সহযোগীতার সাথে নিজের উপার্জিত অর্থ যোগ করে নিয়মিত পাশে দাড়াচ্ছেননিজ এলাকা আলফাডাঙ্গা ও শশুরবাড়ীর এলাকা কাশিয়ানী উপজেলার অসহায় মানুষের পাশে। ২৬ জুন শুক্রবারও তার পক্ষ থেকে কাশিয়ানীর সন্ধা বাজার ম্যাগনেট মোড় ও আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ছাড়াও বিভিন্ন এলাকার চার শতাধিক মানুষের ঘরে পৌছে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী। আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণকালে ইউপি চেয়ারম্যান মো. আহাদুল হাসান আহাদ বলেন, করোনার কারণে মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে, এমনি মুহুর্তে আকাশ মিয়ার নাগর প্রবাসে থেকেও তাদের পাশে দাড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের অনেকের সামর্থ থাকলেও আমরা এগিয়ে আসছিনা, সবাই যদি নাগর মিয়ার মত একটু একটু সহযোগীতার হাত প্রসারিত করি তবেই পাল্টে যাবে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের জীবন।

শুক্রবার সকালে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ ত্রাণ সামগ্রী বিরতলকালে ওই প্রবাসীর পিতা মো. জাকির মিয়া জানান, এ পর্যন্ত আড়াই হাজার মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মানুষের পাশে থেকে সহযোগীতা করছেন দাবী করে আগ্রামীতেও এ প্রচেষ্টা অব্যহত থাকবে বলে দাবী করেন তিনি।

এদিকে শুধু ত্রান দিয়েই খান্ত হননি নাগর মিয়া। ঘুর্ণিঝড় আম্পানে নিজ এলাকা ঝাটিগ্রামে পঁাচ ওয়াক্ত নামাজ পড়া ও নিয়মিত রোজা রাখা এক বৃদ্ধার ক্ষতিগ্রস্ত ঘর নতুন করে গড়ে দিয়েছেন। ওই বৃদ্ধার দাবী ঘরটি না পেলে অতি কষ্টে দিনযাপন করতে হতো তাকে। তিনি জানান, স্থানীয়রা আমার ভেঙ্গে যাওয়া ঘরের ছবিটি ফেসবুকে দিয়ে দিলে নাগর মিয়ার আত্মীয়রা আমার সাথে যোগাযোগ করেন এবং ঘরটি তুলে দেন।

নাগর মিয়ার ভগ্নিপতি জানান, বিদেশে পরিশ্রমের উপার্জিত অর্থে আলফাডাঙআগর ঝাটিগ্রাম বাজারে একটি চারতলা মার্কেট নির্মাণ করেছেন মো. আকাশ মিয়া নাগর। করোনার কারণে ব্যবসায়ীদের পাশে দাড়াতে সেই মার্কেটের ভাড়াটিয়া ব্যবসায়ীদের কারো নিকট থেকে ভাড়া নেনা তিনি। তিনি জানান, নাগর মিয়ার এই উদারতার কারণে এলাকার মানুষে কাছে প্রশংসিত।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati