1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

পূর্ব শত্রুতার জের ধরে ফরিদপুরে হামলা ভাংচুর লুটপাট

  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪৫০ Time View

পূর্ব শত্রুতার জের ধরে ফরিদপুরে হামলা ভাংচুর লুটপাট

ফরিদপুর প্রতিনিধি:

পূর্ব শক্রুতার জের ধরে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের নাজমা আক্তারের বসত বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হামলাকারীদের ভয়ে পালিয়ে রয়েছে। আজ গোপন জায়গা থেকে বিষয়টি প্রতিকার চেয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন নাজমা বেগম।
অভিযোগ উঠেছে আওয়ামী রাজনীতির সাথে জড়িত খন্দকার সাদিক রেজা আরিফ খন্দকারের নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলার সময় সিসিটিভি ফুটেজেও তাদের উপস্থিতি দেখা যায়।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, মাচ্চর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অধিবাসী রেজা খন্দকারের সাথে নাজমা আক্তারের পূর্ব থেকেই জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে বিগত দিনে একাধিকবার হামলার ঘটনা ঘটে। যা নিয়ে আদালত ও থানায় মামলা রয়েছে। বিরোধের জের ধরে গত শুক্রবার রাত সোয়া নয়টার দিকে নাজমা আক্তারের অবর্তমানে তার বাড়ীতে আরিফ খন্দকার, তারেক খন্দকার ও রাব্বি খন্দকারের নেতৃত্বে ২০/২৫ জনের সশস্ত্র একটি দল হামলা চালায়। এসময় তারা বসত বাড়ীর দায়িত্বে থাকা কেয়ারটেকার সাকিব শেখকে মারপিট করে। পরে হামলাকারীরা বসত বাড়ীতে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। হামলাকারীরা এসময় ঘরে থাকা নগদ দেড় লাখ টাকা, টেলিভিশনসহ মূল্যবান আসবাবপত্র নিয়ে যায়। হামলার সময় বাড়ীর চারপাশে লাগানো ১১টি সিসি ক্যামেরা ভাংচুর করে।
হামলাকারীদের কোন কাজে বাঁধা দিলে তাদেরকেও প্রাননাশের হুমকি দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন সময় অব্যাহত হুমকির কারনে তিনি ও তার সন্তানেরা গ্রামের বাড়ীতে যেতে পারছেন না।স্থানীয়রা অভিযোগ করে বলেন, হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে যারা জড়িত তারা সকলেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের হাত থেকে স্থানীয় অনেক গ্রামবাসী এমনকি মসজিদের ইমামও রেহায় পায়নি। যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে সেই আরিফ খন্দকার, তারেক খন্দকার ও রাব্বি খন্দকারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা এ ব্যাপারে মিডিয়ায় কোন বক্তব্য দেবেন না বলে জানান।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati