1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ফরিদপুরে সেফ ফুড ইন্ডাস্ট্রিতে খাদ্যে উৎপাদনে অনিয়মের অভিযোগে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়

  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫১৯ Time View

ফরিদপুরে সেফ ফুড ইন্ডাস্ট্রিতে খাদ্যে উৎপাদনে অনিয়মের অভিযোগে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরের কানাইপুরে সেফ ফুড ইন্ডাস্ট্রিতে খাদ্যে উৎপাদনে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ অভিযানে খাদ্য উৎপাদনে অনুমোদন না নিয়ে শুরু করা এবং খাদ্য উপাদানের ফ্লেভারের তারিখ অতিক্রম করায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করে আদালত। গতকাল বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর সদর ভূমি অফিসের সহকারী কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

এ সময় সেনাবাহিনী ও পুলিশ ছাড়াও বিএসটিআই এর ইন্সপেক্টর মোঃ খালেদ হাসান, জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আদালতের বিচারক মোঃ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কানাইপুরে অবস্থিত সেফ ফুড ইন্ডাস্ট্রিতে যৌথবাহিনী অভিযান চালায়। এই অভিযানের সময় ফ্যাক্টরিতে কয়েকটি খাদ্যপণ্যে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে উৎপাদন শুরু করা ও খাদ্যে মিশ্রিত ফ্লেভারের তারিখ না থাকায় সেফ ফুড ইন্ডাস্ট্রির মালিক মোহাম্মদ শফিকুল ইসলাম কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য ফরিদপুরের বিভিন্ন স্থানে শিশু খাদ্য এবং অন্যান্য খাদ্যে উৎপাদনে চলছে অনিয়ম। আর এ অনিয়ম রোধে সেনাবাহিনী সরকারের বিভিন্ন সংস্থা কে সঙ্গে নিয়ে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে আসছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati