1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে সিভিল সার্জন পদে সদ্য নিয়োগ পাওয়া ডা. এস এম মঞ্জুরকে প্রতিহতে অবস্থান কর্মসূচ আড়াই মাসের ব্যবধানে আলফাডাঙ্গায় একই গ্রামে কুপিয়ে হত্যা মধুখালীতে ৬ টুকরো অজ্ঞাত বস্তাবন্দি লাশ উদ্ধার ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান। ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা
শিরোনাম :

ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নাছির আটক, জেল হাজতে প্রেরণ

  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬৮৬ Time View

ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নাছির আটক, জেল হাজতে প্রেরণ

বিশেষ প্রতিনিধি :

জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির কে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর পৌনে দুইটার সময় ঢাকার একটি মসজিদে জুম্মার নামাজ শেষে বের হওয়ার সময় ডিবি পরিচয়ে ৭/৮ জন লোক তাকে আটক করে। আটকের পর রাতেই নাসিরকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।

শনিবার সকালে তাকে ফরিদপুরের আদালতে তোলা হলে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক নাজনীন আক্তার জানান, গত ২০২৪ সালের ১০ই অক্টোবর বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে। এই মামলার প্রধান আসামী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন এই মামলার জি আর নং ৬০৭/২৪।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে নাসিরকে একটি গাড়ির ভিতর বসিয়ে মারধর করা হচ্ছে। আর এই ভিডিও ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

উল্লেখ্য, গোলাম মোঃ নাসিরের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র- জনতার উপর হামলার অভিযোগসহ স্থানীয় কোতয়ালী থানায় গত ৫ আগষ্ট পরবর্তী দায়েরকৃত কয়েকটি মামলা রয়েছে। তিনি গত ৫ আগষ্টের পর থেকেই পলাতক ছিলেন। তাকে আটকের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে মানববন্ধন ও মিছিল করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati